এক ওভারে ৬টি ছক্কায় ২৫ বলে সেঞ্চুরি

দুবাই: রেকর্ডের ছড়াছড়ি৷ তবু রেকর্ড বইয়ে নাম উঠল না৷ একটু হতাশ হলেও বছর কুড়ির উইল জ্যাকস ক্রিকেটবিশ্বকে হদিশ দিলেন নতুন তারকার৷

দুবাইয়ে আইসিসি’র অ্যাকাডেমিতে ল্যঙ্কাশায়ারের বিরুদ্ধে প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে সারের তরুণ তুর্কি উইল জ্যাকস অভাবনীয় সব কাণ্ড ঘটান৷ এক ওভারের ছ’টি বলে ছ’টি ছক্কা মারা ছাড়াও মাত্র ২৫ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন৷ তা সত্ত্বেও আইসিসি’র রেকর্ডে নাম উঠছে না তাঁর৷ কারণ টি-১০ ম্যাচটিকে অফিসিয়াল তকমা দেওয়া হয়নি৷ নাহলে দশ ওভারের ক্রিকেটে তো বটেই, যে কোনও ধরণের পেশাদার ক্রিকেটে এটিই হতো দ্রুততম শতরানের নজির৷

বিস্তারিত আসছে…

The post এক ওভারে ৬টি ছক্কায় ২৫ বলে সেঞ্চুরি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Czm3b4
via IFTTT

Comments