প্রধানমন্ত্রী মোদীর দূর্নীতি ফাঁস করতে পারে মুখ্যমন্ত্রীর নয়া বই
স্টাফ রিপোর্টার, কলকাতা: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবং মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণত্মক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ‘ওয়াদা-ফারমোসি’নামে একটি বই উদ্বোধন করেছেন কেজরিওয়াল৷ তার দল, আম আদমি পার্টির বক্তব্য, ভোটের মুখে মোদী সরকারের পর্দাফাঁস করবে এই বিস্ফোরক বই৷
বইটির লেখক সঞ্জয় বসুর মতে, ‘‘অপদার্থ ও অকর্মণ্য এক সরকারের ধ্বংসাত্মক ক্রিয়াকলাপের হিসেব পাবেন এই বইটিতে৷’’কেজরিওয়ালের হাতে তুলে বইটি উদ্বোধন করেছেন – সারা দেশেই ছবিটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

ওয়াকিবহাল মহলের খবর, গত সাড়ে চার বছরে মোদী সরকারের ব্যর্থতার ইতিবৃত্ত সমস্ত সীমা ছাড়িয়েছে – তা খাতায় কলমে প্রমাণ করাই এই বইটির উদ্দেশ্য৷ গত দেড় বছর ধরে করা দেড়শোরও বেশি RTI বা রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার আইনের বলে প্রাপ্ত তথ্যের ভিত্তেতে এই বই লেখা হয়েছে৷
লেখকের দাবি, দেশে RTI এর মাধ্যমে এত বড় পর্দাফাঁস আগে কখনও হয়নি৷ সচরাচর কোনও সংবাদমাধ্যও জানাবে না মোদী সরকারের এই সব দূর্নীতির খবর৷ প্রসঙ্গত লেখক সঞ্জয় বসু পশ্চিমবঙ্গে আম আদমি পার্টির একজন নেতা৷

দিল্লির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর প্রখর সমালোচকদের মধ্য একজন৷ বরং মোদী বিরোধীতায় তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সারিতেই রাখা চলে৷ কলকাতায় ‘ইউনাইটেড ইন্ডিয়া’-এর বিশাল জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে ছিলেন কেজরিওয়াল৷
নোটবন্দী থেকে জিএসটি, পুলওয়ামা থেকে রাফায়েল – বিভিন্ন বিষয়ে মোদী সরকারের সমালোচনা করেছেন কেজরিওয়াল৷ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এবং তার দলকে চাপে রাখতেই এই বই প্রচার – মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
The post প্রধানমন্ত্রী মোদীর দূর্নীতি ফাঁস করতে পারে মুখ্যমন্ত্রীর নয়া বই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TTtt3z
via IFTTT
Comments
Post a Comment