দেশের কাজের জন্য বিবাহবিরোধী ছিলেন মাস্টারদা সূর্য সেন

বিপ্লবী ভাবধারায় দীক্ষিত মাস্টারদা সূর্য সেন দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকে একমাত্র তপস্যা মনে করেছেন। তাই এক্ষেত্রে তিনি বিবাহ-বিরোধী ছিলেন। কিন্তু বিএ পাশ করে চট্টগ্রামে আসার পর থেকেই অভিভাবকগণ তাঁর বিয়ের জন্য কথাবার্তা তোলেন। অবশেষে তাঁর বড়ভাই শিক্ষক চন্দ্রনাথ সেন (সহোদর নয়) ও অন্যান্য আত্মীয়দের বিশেষ অনুরোধে ১৯১৯ সালে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা -এর কানুনগোপাড়ার নগেন্দ্রনাথ দত্তের ষোল বছরের কন্যা পুষ্পকুন্তলা দত্তকে বিয়ে করেন।

পরিবার ও আত্মীয়-স্বজনের চাপে এই বিয়ে করলেও মাস্টারদা মনে মনে এমন ধারণা পোষন করতেন- বিবাহিত জীবন তাকে কর্তব্যভ্রষ্ট ও আদর্শচ্যুত করবে। তার ফলে স্ত্রীর সঙ্গে তিনি কথাবার্তা ছিল না। শুধু তাই নয়, বিবাহের তৃতীয় দিনে হিন্দুদের মধ্যে ফুলশয্যার প্রথা প্রচলিত থাকলেও সেটিও তিনি পালন করেননি। তা এড়াতে সেদিন তিনি তাঁর বৌদিকে জানিয়েছিলেন, তিনি স্বপ্নে দেখেছেন স্ত্রীর সঙ্গে সহবাসে তাঁর মৃত্যু অনিবার্য। এই বলে তিনি সেদিনই গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসেন ৷

এদিকে ১৯২৬ সালে সূর্য সেন পলাতক অবস্থায় কলকাতার আমহার্স্ট স্ট্রীটের এক মেসে পুলিশের হাতে ধরা পড়েন। সেখান থেকে তাঁকে বোম্বাইয়ের (মুম্বাই) রত্নগিরি জেলে পাঠানো হয়। মাস্টারদা যখন রত্নগিরি জেলে আটক, তখন তাঁর স্ত্রীর কঠিন টাইফয়েড রোগ আক্রান্ত হয়েছিলেন। স্ত্রী ও পরিবারে কাছ থেকে বার বার অনুরোধ আসে যেন তিনি এসে একবার মৃত্যুশয্যায় থাকা স্ত্রী দেখে যান। ফলে বহু দরখাস্তের পর মাস্টারদাকে পুলিশ পাহারায় রত্নগিরি জেল থেকে ছুটিতে চট্টগ্রামে নিয়ে আসা মূমুর্ষু স্ত্রীকে দেখার জন্য৷ যখন তিনি এসে পৌছন তখন তাঁর স্ত্রীর আয়ু সম্পূর্ণ নিঃশেষিত।

তবে সূর্য সেনের স্ত্রী সবসময়ই তাঁর স্বামীর কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন৷ সেজন্য তিনি বিপ্লবী হিসেবে কাজ করতেও উৎসাহ বোধ করতেন৷ এই মহিলা বার বার মাস্টারদার সহকর্মীদের কাছে অনুযোগ করতেন বিপ্লবী কাজ-কর্মে তাঁকেও যেন সামিল করে নেওয়া হয়৷

The post দেশের কাজের জন্য বিবাহবিরোধী ছিলেন মাস্টারদা সূর্য সেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UQhKzc
via IFTTT

Comments