ট্রাম্পে’র উদ্বেগ বাড়িয়ে পুতিনের দিকে ঝুঁকছেন কিম

সিওল: রাশিয়া সফরে যাবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন৷ ভিয়েতনামের হ্যানয়তে কিম-ট্রাম্প বৈঠক সেই অর্থে সাফল্য পায়নি৷ তারপরই উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক পুতিনের দেশে যাবেন৷ দাবি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর কোরিয়ো মিশনের প্রাক্তন আধিকারীক অ্যান্ড্রু কিম৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকাকে চাপে রাখতেই কিমের এই রাশিয়া যাত্রা৷

গত বছর অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে উত্তর কোরিয়া নানারকম পদক্ষেপ করছে৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত কোনও পদক্ষেপই করেনি। উলটে তারা নানান দাবি জানাচ্ছে। এরপরই চলতিন বছরে হয় হ্যানয় বৈঠক৷ যা সেই ফলপ্রসূ নয় বলে দাবি করেন অমেরিকার প্রেসিডেন্ট৷ বিশ্ব রাজনীতির সমীকরণেই তাই মনে করা হচ্ছে ট্রাম্প প্রশাসনকে বার্তা দিতেই কিমের এই রাশিয়া সফর৷ তবে কবে এই ভাঠক হবে তা জানা যায়নি৷

আরও পড়ুন: নির্বাচনের ৪৮ ঘন্টা আগে থেকে প্রচার আটকে দেবে সোশ্যাল মিডিয়া

উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ করুক৷ আন্তর্জাতিক আইন মেনেই তা করা হোক৷ দাবি করে আসছে ওয়াশিংটন৷ কিন্তু মার্কিন দাবি মেনে তা করতে নারাজ সিওল৷ এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার উপর চাপ বাড়াতে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমের রাষ্ট্রটি৷ তাতেও আটকানো যায়নি তাদের৷ পরে ট্রাম্প আমেরিকায় প্রসিডেন্ট হলে পরিস্থিতি একটু হলেও বদলায়৷

আরও পড়ুন: ‘হিন্দুরা আমাদের শত্রু’, বললেন পাকিস্তানি নেতা

গতবছর জুনে সিঙ্গাপুরে বৈঠক হয় ট্রাম্প ও কিমের৷ পরে এবছর ফেব্রুয়ারিতে তা হয় ভিয়েতনামের রাজধানী শহর হ্যানয়তে৷ মনে করা হয়েছিল এই দুই রাষ্ট্র নায়কের বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে অগ্রগতির খবর আসবে। কিন্তু হল উলটো৷ ট্রাম্প দাবি করেন, ”বিষয়টি ছিল নিষেধাজ্ঞা নিয়ে। তারা চাইছিল যে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞাটি পুরোপুরি তুলে নেয়া হোক, যা আমরা করতে পারি না।”

আরও পড়ুন: স্বচ্ছ ভারত অভিযানে বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন করছে NTPC

উত্তর কোরিয়ার ‘ইয়াংবিয়ন পারমাণবিক’ কেন্দ্র বন্ধ করে দেওয়ার বদলে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান কিম৷ কিন্তু তাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয় বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

কোনও পক্ষ মুখে কিছু না বললেও স্পষ্ট যে উভয় রাষ্ট্রের সম্পর্কে কিছুটা শিথীলতা এসেছে৷ এরপরই রাশিয়া সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট৷ ফলে শুরু হয়েছে নানা জল্পনা৷

The post ট্রাম্পে’র উদ্বেগ বাড়িয়ে পুতিনের দিকে ঝুঁকছেন কিম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FtgJI9
via IFTTT

Comments