তৃণমূলের ইস্তেহার প্রকাশের আগে মাজারে চাদর চড়ালেন ফিরহাদ
স্টাফ রিপোর্টার, কলকাতা: আজ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ হবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে৷ প্রথমে মঙ্গলবারই ইশতেহার প্রকাশের দিন টিক হয়৷ কিন্তু পরে স্ক্রিনিং-এর কিছু কাজ বাকি থাকায় একদিন পিছিয়ে দেওয়া হয় প্রকাশের দিন৷ এদিন নির্বাচনী ইশতেহার প্রকাশের আগে সকাল সকাল মাজারে গিয়ে চাদর চড়ান কলকাতার মেয়র তথা মন্ত্রী ফরহাদ হাকিম৷ মাজারে বেশখানিক্ষণ প্রার্থনা করেন তিনি৷
মঙ্গলে উষা, বুধে পা৷ তাই মঙ্গলে ঠিক হয়েও পিছোয় ডেট৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় বুধ ও শুক্রবারকেই ‘লাকি ডে’ মেনে চলেন৷ তাই বুধোই ভরসা রাখেন তিনি৷

কী থাকছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে? তৃণমূল সূত্রে খবর, মূলত দুভাগে ভাগ করা হয়েছে৷ একটি অংশে থাকবে রাজ্যের কথা৷ সেখানে মূলত তৃণমূল সরকারের উন্নয়নমূলক যাবতীয় কাজকর্ম তুলে ধরা হয়েছে৷ দ্বিতীয় ভাগে, জাতীয় রাজনীতির কথা৷ সেখানে বিজেপি তথা মোদীর আমলে দেশ কতটা পিছিয়ে গিয়েছে, মূলত প্রধানমন্ত্রীর অসফলতার খতিয়ান তুলে দেওয়া হয়েছে৷
তৃণমূলের জমানায় বাংলা কতটা এগিয়েছে, পাশাপাশি কৃষি, শিল্প, বাণিজ্য ক্ষেত্রে তৃণমূলের সাফল্যও থাকবে৷ সেই সঙ্গে কেন মানুষ তৃণমূলকে ভোট দেবে থাকবে তার বিবরণও থাকছে ইস্তেহারে৷ আর জাতীয় রাজনীতিতে মোদীর ব্যর্থতা তুলে ধরে থাকছে দেশে পরিবর্তনের ডাক। মোদীর আমলে দেশে কোন কোন ক্ষেত্রে অবনতি ঘটেছে? কেন দেশে পরিবর্তন চাই? পরিবর্তনের সরকারে তৃণমূল কংগ্রেস থাকলে কি কি সুবিধা সেই হিসেব নিকেশও থাকছে৷

শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনী ইস্তেহার বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি প্রকাশ করা হবে উর্দু, অলচিকি, অসমিয়া ও সাঁওতালি ভাষাতেও৷ মূলত লোকসভার আগে মহাজোটের জন্যই অন্যান্য ভাষাতে প্রকাশ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার৷
The post তৃণমূলের ইস্তেহার প্রকাশের আগে মাজারে চাদর চড়ালেন ফিরহাদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2WsFWrw
via IFTTT
Comments
Post a Comment