মালদহে রাহুল, মোদী ছাড়াও নিশানায় বাম-তৃণমূল

স্টাফ রিপোর্টার, মালদহ: লোকসভার আগে আজই রাজ্যে প্রচারে আসছেন রাহুল গান্ধী৷ সভা করবেন কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদহে৷ চাঁচলের কলমবাগানের এই সভা ঘিরেই দলীয় কর্মী ও নেতাদের মধ্যে উৎসাহ তুঙ্গে৷

আরও পড়ুন: ভোটের মুখে দল ছাড়লেন একাধিক প্রবীণ কংগ্রেস নেতা

প্রদেশ কংগ্রেস নেতাদে্র দাবি মেনে বামেদের সঙ্গে জোট ভেঙে গিয়েছে৷ সিপিএমের জেতা দুটি আসনে কংগেরেস প্রার্থীও ঘোষণা করে দিয়েছে৷ বাংলায় ‘একলা চলো’ নীতির পর এদিনই প্রদেশ নেতৃত্বের মুকোমুখি হবেন কংগ্রেস সবাপতি রাহুল গান্ধী৷ ফলে এদিনের সবা থেকে তিনি কি বার্তা দেন তা নিয়ে কৌতুহল রয়েছে৷

হাতের রাশ শক্ত রয়েছে বাংলায়৷ দাবি প্রদেশ কংগেরেস নেতৃত্বের৷ ১৪’র লোকসভায় মালদহের দুটি আসনই তৃগ্রেস পায়৷ কিন্তু কারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জন৷ রাজ্যের শাসক তৃণমূল ‘গণি’ গড়ে ঘাস-ফুল ফুটিয়েছে৷ ১৮-এর পঞ্চায়েতে তৃণমূলের দখলে গিয়েছে জেলা পরিষদ৷ চলতি বছরে হাত ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন উত্তর মালদহ লোকসভার কংগেরেস সাংসদ মৌসম বেনজির নুর৷ তিনি সম্পর্কে প্রায়ত গণি খান চৌধুরীর ভাগ্নি৷ ফলে নিজেদের গড়ে হাতের মুঠো শক্ত রয়েছে কিনা তাই এখন বড় চ্যালেঞ্জ কংগ্রেস শিবিরের কাছে৷

আরও পড়ুন: লোকসভা নির্বাচনে বিজেপির ভরসা বহিরাগতরা, কটাক্ষ দিব্যেন্দুর

এই পরিস্থিতিতে এদিন রাজ্যে আসছেন রাহুল গান্ধী৷ দলবদল নিয়ে সরব হবেন কংগ্রেস সভাপতি৷ ভোটে আবহে এই আশা করছেন সোমেন মিত্র, অধির চৌধুরীরা৷ অন্যদিকে তারা তৃণমূল ও বিজেপির-ও বিরোধী৷ যদিও জাতীয় রাজনীতিতে বিরোধী জোটে তৃণমূলের সঙ্গেই রয়েছে কংগ্রেস৷ এই প্রেক্ষিতে বাংলায় এসে শাসক তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কী আদৌ মুখ খুলবেন রাহুল? দেখার অপেক্ষায় দলের প্রদেশ নেতারা৷

এদিন উত্তর ও দক্ষিণ মালদহ কেন্দ্রের দুই কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী ও ঈশা খানের সমর্থনে সভা করবেন রাহুল গান্ধী৷ আবু হাসেম খান চৌধুরী জানিয়েছেন, ‘‘এই জনসভায় এক থেকে দেড় লক্ষ মানুষের জমায়েত হবে আমরা নিশ্চিত৷’’

আরও পড়ুন: ধৃত জামাত জঙ্গি নাজির শেখের বিরুদ্ধে মামলা রুজু করল NIA

দার্জিলিংয়েও সভা করার জন্যও কংগ্রেস সভাপতিকে আহ্ববান জানানো হয়েছে৷ কিন্তু নিজেদের গড়ে ধাক্কা সামলাতে রাহুল মালদাকেই বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে৷

The post মালদহে রাহুল, মোদী ছাড়াও নিশানায় বাম-তৃণমূল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HDPUD7
via IFTTT

Comments