দলে অসন্তোষ: প্রার্থীদের নিয়ে গূরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য বিজেপি

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্য বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে৷ প্রথম দফায় যে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে – তাদের বেশ কয়েকজনের নাম নিয়ে দলের অন্দরেই বিক্ষোভ দানা বেঁধেছে৷ বেশ কিছু জায়গায় প্রার্থীদের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে – যা দেখে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বেশ চিন্তিত৷

আরও পড়ুন: উন্নয়ন হয়ে থাকলে ভোট চুরি কেন তৃণমূলের, প্রশ্ন অর্জুনের

শনিবার সকালে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে দক্ষিণবঙ্গের প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছেন রাজ্য নেতৃত্ব৷ লোকসভা নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের বিশেষ বার্তা দেওয়ার এই কর্মসূচী যদিও পূর্বনির্ধারিত, তবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উদ্ভুদ পরিস্থিতিতে প্রার্থীদের কী বার্তা দেন তা গুরুত্বপূর্ণ৷

বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টা আগেই দলীয় কর্মীদের মধ্যে মতোবিরোধের জেরে শুরু হয়েছিল গোষ্ঠী কোন্দল৷ তখন সবে এক-এক করে কিছু প্রার্থীর নাম বাইরে আসতে শুরু করেছেন৷ কিন্তু ওই প্রার্থীদের নামই কী চূড়ান্ত? প্রশ্নচিহ্ন ঝুলছিল৷

আরও পড়ুন: ‘রাজ’ নীতিতে ভারতী-তপনকে চেলে দেখে নিচ্ছেন ‘গুঁফো’ দেব

কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়ে তখন দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে কাদা ছোঁড়াছুড়ি৷ প্রার্থী হিসেবে যাঁদের নাম বাইরে আসছিল, সোশ্যাল মিডিয়াতে বিজেপির একশ্রেণীর নেতারা তাঁদেরকে ইঙ্গিত করে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে শুরু করেন৷ সন্ধ্যায় বিজেপি প্রার্থী তালিকা কেন্দ্রীয় দফতর থেকে প্রকাশিত হওয়ার পর অসভ্যতার বাঁধ ভেঙে যায়৷ উত্তর ২৪ পরগণা থেকে কোচবিহার, বর্ধমান, দমদম – দলের প্রার্থীর প্রতি অসন্তোষ দেখাতে থাকেন কিছু নেতা৷

আরও পড়ুন: মালদহে রাহুল, মোদী ছাড়াও নিশানায় বাম-তৃণমূল

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে দলীয় নেতৃত্ব৷ একবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তা ফিরিয়ে নেওয়ার সম্ভব নয় – তা বিক্ষুব্ধ কর্মীদের বুঝিয়ে দেওয়া হয়েছে৷ বিক্ষুব্ধের সাফ জানানো হয়েছে, প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় পার্টি৷ সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বভারতীয় সভাপতি অমিত শাহর শীলমোহর রয়েছে ওই প্রার্থীদের উপর৷ সুতরাং, এবিষয়ে প্রশ্ন তোলার কোনও মানেই হয় না৷

The post দলে অসন্তোষ: প্রার্থীদের নিয়ে গূরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OjjgYb
via IFTTT

Comments