প্রচারে জনস্রোতই বলে দিচ্ছে ৪২ এ ৪২ জিতবে তৃণমূল: অরূপ বিশ্বাস
স্টাফ রিপোর্টার, কলকাতা: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকেই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচী৷ প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে ঘাসফুল সিম্বলকেই ভোট দেওয়ার আবেদন নিয়ে দেওয়াল লেখা হয়েছে৷ ১২ মার্চ তৃণমূল সুপ্রিমো প্রার্থী ঘোষণার পর থেকে আরও জোরদার হয়েছে প্রচার শিবির৷ যদিও এই প্রচার কর্মসূচীর কাজে এগিয়ে রয়েছে তৃণমূলের নব্য প্রার্থীরা৷ যেমন প্রার্থী ঘোষণার দিন সন্ধ্যেতেই প্রচারে বেরিয়েছেন যাদবপুরের তারকা প্রার্থী মিমি৷ জোর কদমে প্রচার শুরু করেছেন কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়৷
লোকসভায় কিভাবে এগোনো হবে দলের তরফে তা মিটিং করে ঠিক হয়ে যাওয়ার পর এক দিনও নষ্ট করেননি মালা রায়৷ দোলের দিনও হুড খোলা গাড়িতে তিনি প্রচার সারেন৷ এলাকাবাসীকে আবীর মাখিয়ে জনসংযোগ সারেন৷ এই কেন্দ্রে তাঁর লড়াই সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায় ও বিজেপির সঙ্গে৷
রবিবাসরীয় সকালেও মালা রায় প্রচারে ব্যস্ত৷ সমর্থকদের পাশে নিয়ে কলকাতার ৮১ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি৷ মালা রায়ের সঙ্গে এদিন প্রচারে সামিল হন মন্ত্রী অরূপ বিশ্বাস ও পৌর প্রতিনিধি জুঁই বিশ্বাস৷ মানুষের দোরে দোরে গিয়ে হাত জোড় করে ভোট চান তিনি৷
তবে তৃণমূল প্রার্থী মালা রায়ের হয়ে প্রচার চললেও আসল প্রচার কিন্তু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই৷ যিনি কলকাতা দক্ষিণের ৬ বারের সাংসদ৷ ২০১১ তে তিনি মুখ্যমন্ত্রী হয়ে তাঁর ‘সেফ সিট’ আসনটি তিনি ছাড়েন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক সুব্রত বক্সিকে৷ ২০২৪-তে প্রার্থী হন সুব্রত বক্সি৷ কিন্তু এইবার আর তিনি প্রার্থী হতে না চাওয়ায় কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের ওপর ভরসা রেখেছেন নেত্রী মমতা৷ তাই আসল প্রচার হচ্ছে মমতারই৷ তা মেনে নিয়েছেন প্রার্থী মালাও৷ তিনি নিজেই জানিয়েছেন, ‘‘আমাকে নয়, মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে৷’’
এদিন দক্ষিণের প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে আত্মবিশ্বাসী মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ‘‘৪২ ও ৪২ আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস৷’’ তাঁর আরও বক্তব্য, ‘‘আমরা উন্নয়নের পক্ষে৷ তাই মানুষ তৃণমূলকেই ভোট দিয়ে ফেরাবে৷’’ পাশাপাশি রবিবারের প্রচার মিছিলে যে জনস্রোত দেখা দিয়েছে তাতেও খানিকটা আত্মবিশ্বাস বাড়ছে বলে জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব৷ মন্ত্রী অরূপের কথায়, ‘সব কিছুই আগাম বোঝা যায়৷ তাই প্রচারে বেরিয়ে যে জনস্রোত দেখছি তাতেই বোঝা যাচ্ছে মানুষ আমাদের পাশে রয়েছে৷’
The post প্রচারে জনস্রোতই বলে দিচ্ছে ৪২ এ ৪২ জিতবে তৃণমূল: অরূপ বিশ্বাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TvweD4
via IFTTT
Comments
Post a Comment