সীমান্তে গুলির জবাবে ১২ পাক সেনাকে নিকেশ করল ভারত

নয়াদিল্লি: গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সীমান্ত। বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক সেনা। এরই মধ্যে অজিত দোভাল জানিয়েছিলেন, পুলওয়ামা হামলার বদলা নেওয়া হবেই। বিপুল ওই ক্ষতির কথা ভুলে যায়নি ভারত। জবাব দেওয়া হবেই।

এই বারবার গুলি চালানোর জবাবেই ভারতীয় সেনা একাধিক পাক সেনাকে নিকেশ করেছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকালে অন্তত ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Republic World-এ প্রকাশিত খবর অনুযায়ী, কাশ্মীরের সুন্দরবণী সেক্টরের সীমান্তের ওপারে পাকিস্তানের আর্মি ব্রিগেডের হেডকোয়ার্টারে ১২টি কফিন নিয়ে যেতে দেখা গিয়েছে। পাকিস্তান দুটি MI 17 হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে ওইসব কফিন। হেলিকপ্টারে করে পাক সেনার দেহ রাওয়ালপিণ্ডিতে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের দুই সেনা অফিসার এবং ১০ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। অন্তত ২২ জন পাক সেনা আহত। বারবার গুলি চালানোর জবাব দিতেই ভারতীয় সেনা বদলা নেয়।

বৃহস্পতিবার সীমান্তে ঘেঁষা একাধিক জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান। কাশ্মীরে রাজৌরিতে এক আর্মি রাইফেলম্যান শহিদ হন। সুন্দরবণী ও নওশেরা সেক্টরেও গুলি চালায় পাক সেনা। গত ২১ মার্চ সকালে সুন্দরবণীতে গোলাগুলি চলে। এরপর দুপুর থেকে অন্য জায়গাতেও শুরু হয় পাক সেনার গুলি। এরপরই কড়া জবাব দিতে শুরু করে পাকিস্তান।

চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের গুলিতে এক জওয়ান শহিদ হয়, তিন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়। পরিস্থিতি আরও খারাপ হতে গত বুধবার থেকে সীমান্তের দিকে তাক করে রাখা হয় অত্যাধুনিক স্নাইপার রাইফেল।

The post সীমান্তে গুলির জবাবে ১২ পাক সেনাকে নিকেশ করল ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TVv9JE
via IFTTT

Comments