সাত বলে সাত ছক্কায় রেকর্ড বইয়ে চাষির ছেলে
মুম্বই: এক ওভারে ছয় ছক্কা এখন অতীত৷ ছ’বলে ছ’টি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকা ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে৷ সেই তালিকার শীর্ষে উঠতে পর পর সাত বলে সাতটি ছক্কা মারলেন মুম্বইয়ের এক চাষির ছেলে, পেশায় যিনি একজন সেলসম্যান৷
আরও পড়ুন: বুমরাহের চোটের আপডেট জানাল মুম্বই শিবির
বছর তেইশের মকরন্দ পাতিল এমনই বিরল নজির গড়েন৷ জিমখানা মাঠে ফার্স্ট ডিভিশন টাইমস শিল্ড টুর্নামেন্টে ভিভা সুপারমার্কেটসের হয়ে ব্যাট করতে নেমে মহিন্দ্রা লজিস্টিকসের বিরুদ্ধে পর পর সাতটি ছক্কা মারে রেকর্ড বইয়ে নাম তুলে ফেলেন, যার মধ্যে এক ওভারের ছ’বলে ছ’টি ছক্কা ছিল৷
আরও পড়ুন: রোহিত-সামাইরার খুনসুটিতে মজেছেন বিগ বি
ভারতীয় হিসাবে এক ওভারে ছ’টি ছক্কা মারার নজির রয়েছে টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রবি শাস্ত্রী ও তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের৷ ভারতের বাইরে এই রেকর্ড রয়েছে স্যার গ্যারি সোবার্স, হার্সেল গিবস, অ্যালেক্স হেলস, জর্ডন ক্লার্ক, মিসবা উল হক, হজরতুল্লাহ জাজাই, উইল জ্যাকস প্রমুখের৷ সেদিক থেকে এঁদের সকলের রেকর্ড একযোগে ভেঙে দিলেন মকরন্দ৷ আট নম্বরে ব্যাট করতে নেমে শেষমেশ ২৬ বলে ৮৪ রান করেন তিনি৷
আরও পড়ুন: অবসর নিয়ে মুখ খুললেন যুবরাজ
এমন নজির গড়ার পর পাতিল বলেন, ‘পর পর চারটি ছক্কা মারার পরেও আমি ভাবিনি ওভারে ছ’টি ছক্কা মারতে পারব৷ তবে যখন সেটা করে ফেলি, সতীর্থদের উল্লাস দেখে দারুণ লাগছিল৷ পরে যখন সাত নম্বর বলে ছক্কা মারি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না৷ ম্যাচের পর থেকে প্রচুর ফোন আসছে৷ সবাই অভিনন্দন জানাচ্ছে৷ একদিনের জন্য স্টার মনে হচ্ছে নিজেকে৷
The post সাত বলে সাত ছক্কায় রেকর্ড বইয়ে চাষির ছেলে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JEMe6c
via IFTTT
Comments
Post a Comment