রহস্যময় ডায়েরিতে মোদীর বিরুদ্ধে ১৮০০ কোটি ঘোটালার অভিযোগ
নয়াদিল্লি: রাফায়েল ইস্যুতে ‘চৌকিদার চোর হ্যায়’ বলে বারে বারে অভিযোগ তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এবার এল ১৮০০ কোটি টাকার অবৈধ লেনদেন সংক্রান্ত অভিযোগ৷ একটি রহস্যজনক ডাইরির পাতা সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন কংগ্রেস জনসংযোগ মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷ দিল্লিতে তিনি সাংবাদিক বৈঠকে জানান, এই ডাইরির পাতায় পাতায় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার সই রয়েছে৷
কী কারণে এই বিপুল পরিমাণ টাকা কাকে পাঠানোর কথা বলা হয়েছে তারও ইঙ্গিত দিয়েছেন সুরজেওয়ালা৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা এই অবৈধ লেনদেনে জড়িত৷ কর্ণাটকের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী থাকাকালীন ইয়েদুরাপ্পা ১৮০০ কোটি টাকার এই অবৈধ লেনদেন কেন করেছিলেন তার জন্য সর্বোচ্চস্তরের আইনি তদন্তের দাবি তুলেছে কংগ্রেস৷
রহস্যজনক ডাইরি ‘ইয়েদি ডায়েরি’ বলেই লিখেছে কংগ্রেস মুখপত্র ন্যাশনাল হেরাল্ড৷ এছাড়াও একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে রণদীপ সুরজেওয়ালার অভিযোগ, এই ডাইরির পাতায় পাতায় রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর নাম৷ ‘ইয়েদি ডায়েরি’ অভিযোগে আলোড়িত কেন্দ্রীয় রাজনীতি৷ এতে অন্তত ১২ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম রয়েছে বলেই জানা গিয়েছে৷ অভিযোগ ১৮০০ কোটি টাকার মধ্যে অন্তত ১০০০ কোটি টাকা বিজেপির নেতাদের মধ্যে বণ্টনের কথা বলা হয়েছে ডায়েরিতে৷
কর্ণাটকে এখন জেডিএস-কংগ্রেস জোট সরকার৷ মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী৷
The post রহস্যময় ডায়েরিতে মোদীর বিরুদ্ধে ১৮০০ কোটি ঘোটালার অভিযোগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UMRrd2
via IFTTT
Comments
Post a Comment