হোলির দিনে রাস্তায় ক্রিকেট খেলায় যুবককে বেদম প্রহার
গুরুগ্রাম: ফের প্রকাশ্যে এল গণপিটুনির ভিডিও। যা আবারও চমকে দিতে পারে সমগ্র দেশকে।
একটি ছেলেকে ফেলে পেটাচ্ছে ৩৫ থেকে ৪০ জন উন্মত্ত ব্যক্তি। হামলাকারীদের গায়ে লেগে রয়েছে হোলির রঙ। হাতে রয়েছে বাঁশ, লাঠি, জলের মোটা পাইপ, লোহার রড, হকি স্টিক এবং ব্যাট। সাবাই মিলে একজনকে পেটাচ্ছে।

শিউড়ে ওঠার মত এই ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ভন্সি এলাকায়। শুক্রবার হোলির দিন বিকেল পাঁচটা নাগাদ ঘটে ওই মর্মান্তিক ঘটনা। অভিযোগ, আক্রান্ত ব্যক্তি শাহিদ জাতিতে মুসলিম। সেই কারণে হোলির উৎসবে সে সামিল হয়নি। বাড়ির সামনে রাস্তায় ক্রিকেট খেলছিল সে। এমন সময়ে হোলির রঙ খেলায় মাতোয়ারা একদল যুবক রাস্তায় খেলতে নিষেধ করে। হামলাকারী সকলেই মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ।
আরও পড়ুন- ধৃত জামাত জঙ্গি নাজির শেখের বিরুদ্ধে মামলা রুজু করল NIA
কেন খেলা যাবে না বা খেললে কী সমস্যা? পালটা এই প্রশ্ন করাতেই বেজায় চটে যায় মত্ত যুবকদের দল। শুরু হয়ে যায় বেদম প্রহার। শাহিদ অজ্ঞান না হয়ে যাওয়া পর্যন্ত চলতে থাকে মার। শাহিদের পরিবারের লোকেদের করুণ অনুরোধের পরে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। অপর এক আক্রান্ত ঘত্নাস্থল থেকে কিছুটা দূরে এসে সমগ্র ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখে। যা পরে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আক্রান্ত শাহিদের পিতা মহম্মদ সামসাদ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভনসি থানায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের হয়েছে অভিযোগ। যার মধ্যে খুনের চেষ্টার অভিযোগও রয়েছে। গুরুগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার(অপরাধ) সামশের সিং জানিয়েছেন সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। ভিডিও ফুটেজের উপরে ভিত্তি করে অভিযুক্তদের খোঁজ চলছে।
এই ধরনের গণপিটুনির ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা তোলপাড় করে দিয়েছিল সমগ্র দেশকে।
Gujjars attack Muslims family in Gurgaon and India police is sleeping. pic.twitter.com/QLyNKoTmDJ
— Ahmed Shaikh (@AhmedSh74648708) March 23, 2019
The post হোলির দিনে রাস্তায় ক্রিকেট খেলায় যুবককে বেদম প্রহার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OpyWsY
via IFTTT
Comments
Post a Comment