মোদীর বায়োপিকে কাজ করেননি অথচ নাম পোস্টারে, ক্ষুব্ধ জাভেদ-সমীর

মুম্বই: ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে নয়া বিতর্ক৷ তাঁকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক যা আগামী মাসে মানে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই ছবির ট্রেলার লঞ্চ হয়েছে ৷ আর তাতেই গোল বেধেছে৷ কারণ সেখানে ওই ছবিতে জাভেদ আখতার এবং সমীর অঞ্জন কাজ করেছেন বলে জানান হয়েছে৷ আর তাতেই ক্ষুব্ধ হয়ে আপত্তি জানিয়েছেন চলচ্চিত্র তথা সঙ্গীত জগতের এই দুই ব্যক্তিত্ব৷

গত বুধবার এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে । সেখানে থাকা পোস্টারে লেখা রয়েছে ছবিতে গান লিখেছেন, জাভেদ আখতার। যা দেখে টুইট করে জাভেদ তথ্য শুধু অস্বীকার করেছেন তা নয়৷ গোটা ঘটনায় তিনি অবাক হয়েছেন বলে জানিয়েছেন কারণ ওই ছবিতে তিনি কোনও গান লেখেননি। তবুও পোস্টারে তাঁর নাম ব্যবহার করা হয়েছে যেখানে আবার সেন্সর কর্তা প্রসূন জোশীর স্বাক্ষরও রয়েছে।

এদিকে জাভেদের টুইট দেখে সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়। অনেকে ওই ছবির নির্মাতাদের বিরুদ্ধে জাভেদকে আইনি পদক্ষেপ করতে বলেন৷ যদিও জাভেদ আদৌ মামলা করবেন কিনা, তা জানা যায়নি।

পাশাপাশি একই অভিযোগ তুলেছেন গীতিকার সমীরও। তিনিও টুইট করে জানান, ‘পি এম নরেন্দ্র মোদী’ ফিল্মের ট্রেলারে দেখে অবাক হয়েছেন। তিনি এমন কোনও ছবির জন্য কোনও গান লেখেননি বলে জানান ৷ যদিও এই ছবির সঙ্গে যুক্ত ব্যক্তিই প্রকাশ্যে মুখ খোলেননি।

‘পি এম নরেন্দ্র মোদী’ ছবিটি পরিচালক ওমঙ্গ কুমার।এই ছবিতে প্রথমে অভিনেতা-সাংসদ পরেশ রাওয়ালকে ভাবা হয়েছিল নাম ভূমিকায় অভিনয় করার জন্য৷ কিন্তু তিনি সরে যাওয়ায় পরে ঠিক হয় ওই ভূমিকায় অভিনয় করবেন বিবেক ওবেরয়।ছবিটির প্রযোজনা করছেন বিবেকের বাবা সুরেশ ওবেরয়।

The post মোদীর বায়োপিকে কাজ করেননি অথচ নাম পোস্টারে, ক্ষুব্ধ জাভেদ-সমীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ol7CMi
via IFTTT

Comments