দর্শক মনোরঞ্জনের জন্য তৈরি বর্ধমানের এই অভয়ারণ্য
স্টাফ রিপোর্টার, বর্ধমান: প্রায় তৈরি রমনা বাগান অভয়ারণ্য৷ জেলা বনাধিকারীক দেবাশীষ সামন্ত জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই রমনা বাগানে আনা হচ্ছে দুটি লেপার্ড, একটি ভল্লুক, কয়েকটি বার্কিং ডিয়ার (হরিণ)। এছাড়াও ধাপে ধাপে আরও বেশ কিছু পশু পক্ষী যেমন ঘড়িয়াল, খরগোশ প্রভৃতি নিয়ে আসা হবে এই অভয়ারণ্যে। এই মুহূর্তে দ্রুত গতিতে পশুদের রাখার জন্য এনক্লোজারের কাজ শেষ করার প্রক্রিয়া চলছে।
অপেক্ষার অবসান হতে চলেছে বর্ধমানবাসীর। দীর্ঘ বেশ কয়েকবছর পর ভোটের পরই আগামী মে মাসের মধ্যেই বর্ধমান শহরের রমনা বাগান অভয়ারণ্যে আগমন ঘটতে চলেছে চিতা বাঘের। পশু ও প্রকৃতিপ্রেমী দর্শকরা এখন থেকে রমনা বাগান অভয়ারণ্যে প্রবেশ করতেই মুখোমুখি হবেন এই লেপার্ডদের। ইতিমধ্যেই লেপার্ডদের রাখার খাঁচার কাজ প্রায় শেষ।
আরও পড়ুন : অসময়েই গোলাপ দিবস, ফুলের ভালবাসায় মাতলেন প্রেমিক প্রেমিকারা
নিরাপত্তাজনিত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার কাজও প্রায় শেষের দিকে। কয়েকদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু বর্ধমানে ২৯ এপ্রিল ভোট। তাই ভোটের জন্য পশুদের আনার বিষয়টি একটু পিছিয়ে যাচ্ছে।
জানা গিয়েছে, ভোট না থাকলে এপ্রিল মাসের মধ্যেই এই পশুরা রমনাবাগানে চলে আসত। এদিকে, গত প্রায় দুদিন ধরেই রমনাবাগানের আবাসিক একটি বানরের বাচ্চার মৃত্যুর ঘটনায় রীতিমত নাজেহাল অবস্থা হয়েছে বনদপ্তরের কর্মীদের। মৃত শিশুকে নিয়েই ঘুরে বেড়াচ্ছে মা বানর। কিছুতেই তার কাছ থেকে বানরটিকে উদ্ধার করা যাচ্ছিল না।
বুধবার দীর্ঘ চেষ্টার পর অবশেষে মৃত বানর শিশুকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। এদিকে, দর্শকদের বন্য গাছগাছালি এবং বিভিন্ন পশুপাখিদের সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রমনাবাগান অভয়ারণ্যের এই পার্কে তৈরী হতে চলেছে একটি সেন্টার। দেবাশিসবাবু জানিয়েছেন, এই সেন্টারে দর্শকরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন সেভাবেই তৈরী করা হচ্ছে কেন্দ্রটিকে।
The post দর্শক মনোরঞ্জনের জন্য তৈরি বর্ধমানের এই অভয়ারণ্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OsIovH
via IFTTT
Comments
Post a Comment