অষ্টম তালিকা প্রকাশ বিজেপির: দেখে নিন কে কোথায় লড়ছেন?

নয়াদিল্লি:  প্রথম দফার ভোটের আজ সোমবারই মনোনয়ন দাখিলের শেষ দিন। একদিকে যখন সকাল থেকে মনোনয়ন দিতে ব্যস্ত প্রার্থীরা সেই সময় লোকসভা নির্বাচনের অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এদিন সকালে সেই তালিকা প্রকাশ করা হয়। অষ্টম তালিকা প্রকাশ হলেও মাত্র দুটি লোকসভা আসনে সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর নয়টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে বিজেপি নেতৃত্ব। দুটি লোকসভা এবং নয়টি বিধানসভার প্রত্যেকটিই ওডিশার। বাংলা বা অন্য কোনও রাজ্যের লোকসভা আসনে প্রার্থী নেই বিজেপির এই অষ্টম তালিকাতে।

গত বৃহস্পতিবার অর্থাৎ হোলির দিনে দেশের ১৮৪টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। প্রথম দফায় যার মধ্যে বাংলার ২৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। এরপর পরের তালিকায় জঙ্গিপুর লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করা হয়। গতকাল অর্থাৎ রবিবার দার্জিলিং লোকসভা আসনের প্রার্থী নাম ঘোষণা করে বিজেপি। জানানো হয় বিজেপি’র হয়ে লড়বেন রাজু সিং বিস্ত৷ রদার্জিলিংয়ের প্রার্থীর নাম জানান দলের সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়৷ কিন্তু এখনও পর্যন্ত বাংলার আরও ১২টি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি।

যেখানে ভোট ঘোষণার পরের দিন বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে ৪২টিতেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়ে কার্যত নিজেদের এগিয়ে রেখেছে তৃণমূল। সেখানে নিজেদের প্রধান বিরোধী দল হিসাবে দাবি করা বিজেপি কার্যত প্রার্থীর নাম ঘোষণা করতে হিমশিম খাচ্ছে। এভাবে নাম ঘোষণা করাতে কটাক্ষ করতে ছাড়ছে না শাসকদল। যদিও বিজেপির দাবি, প্রার্থীর নাম ঘোষণা হওয়ার জন্যে প্রার্থী না পাওয়াটা ভুল তথ্য। বিজেপি সাংগঠনিক দল। সমস্ত আলোচনা করার পরেই এই নাম ঘোষণা করা হচ্ছে।

এক নজরে দেখে নিন দুটি লোকসভা এবং বাকি বিধানসভায় কারা বিজেপির টিকিটে লড়ছেন?

The post অষ্টম তালিকা প্রকাশ বিজেপির: দেখে নিন কে কোথায় লড়ছেন? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2WnaiMk
via IFTTT

Comments