অনশনের ২৪ দিনে’র মাথায় অসুস্থ এসএসসি’র চাকরিপ্রার্থী তানিয়া শেঠ

স্টাফ রিপোর্টার, কলকাতা: শিক্ষামন্ত্রীর অনুরোধ ধোপে টেঁকেনি৷ দাবি না মেটা পর্যন্ত চলবে অনশন৷ জানিয়ে দিয়েছেন এসএসসি কর্মপ্রার্থীরা৷ দীর্ঘ ২৪ দিনের অনশনে একে একে অসুস্থ হচ্ছেন বেশ কয়েকজন অনশনকারী৷ শনিবার সকালেও অসুস্থ হয়ে পড়েন এক আন্দোলনকারী৷

আরও পড়ুন: হোলির উৎসবে মঞ্চ ভেঙে জখম বিজেপি নেতা সহ বহু

এদিন বেলা গড়াতেইবামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এসএসসি কর্মপ্রার্থীদের অনশকারীদের সঙ্গে কথা বলতে যান৷ বিমান বাবুর সঙ্গে কথা বলার সময়ই অসুস্থ হয়ে পড়েন তানিয়া শেঠ নামে এক আন্দোলনকারী৷ সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ৷ বিগত কয়েকদিন ধরে আন্দোলনের ফলে সে কিছুটা অসুস্থ ছিল বলেই জানা গিয়েছে৷

বাফফ্রন্টের এক প্রতিনিধি এদিন এসএসসি কর্মপ্রার্থী অনশকারীদের সঙ্গে দেখা করেন৷ রাজনীতি করতে আসিনি বললেও তুলে ধরেন বাম জমানায় শিক্ষাক্ষেত্রে এসএসসির খতিয়ান৷ তৃণমূল সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেন৷ শিক্ষামন্ত্রীকে অবিলম্বে সমস্যা সমাধানের আবেদন জানান বিমান বসু৷

আরও পড়ুন: স্বস্তি দূরাশা, কালবৈশাখীতেও বাড়বে অস্বস্তি

এদিকে শুক্রবারই এসএসসির অনশনকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়৷ অনশনকারীদের সমস্যা সমাধানে তৈরি করা হয় পাঁচ সদস্যের কমিটি৷ বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর অনশনকারীদের বাড়ি চলে যাওয়ার আবেদন জানান৷

আরও পড়ুন: বিজেপি কর্মীদের মারতে যাওয়া অর্জুন আগেও এনডিএ প্রার্থী ছিলেন

 

এসএসসিদের কর্মপ্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে মেয়ো রোডে আমরণ অনশনে বসেছেন প্রায় ৪০০ জন এসএসসির প্রার্থী। ২৪দিন ধরে তারা তাদের অনশন চালিয়ে যাচ্ছেন৷ শুক্রবার বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানান, আন্দোলনকারীদের সঙ্গে এর আগেও চার বার কথা বলেছি, ওদের প্রতি সরকার সবসময় মানবিক। আইনের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে।

আরও পড়ুন: সিরিয়া আইএস মুক্ত করার মার্কিন দাবি ঘিরে বিভ্রান্তি

শিক্ষামন্ত্রীর প্রশ্ন, ‘‘অবস্থানে যাঁরা বসেছেন, তাঁরা সকলেই কি যোগ্য এবং প্রয়োজনীয় মেধা সম্পন্ন? শূন্যপদ নিয়ম অনুযায়ী আসন রয়েছে। বৈঠকে অনশনকারীদের তা বলা হয়েছে। নির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তের ও আশ্বাস দেওয়া হয়েছে।

কলকাতা প্রেস ক্লাবের সামনে ২৮ ফেব্রুয়ারি থেকে চাকরির দাবিতে এসএসসি কর্মপ্রার্থীরা অনশন-অবস্থানে বসেছেন। অনশনকারীদের অভিযোগ, নবম-দশম-একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ ঠিকমতো হয়নি। যাঁরা এখানে বসে আছেন তাঁরা কেউ অকৃতকার্য নন। তবু অন্যায়ভাবে ওয়েটটিং লিস্টে রাখা হয়েছে তাঁদের।

আরও পড়ুন: হোলির দিনে রাস্তায় ক্রিকেট খেলায় যুবককে বেদম প্রহার

অনশনে বসার পর ডেঙ্গু, রক্ত-আমাশা, গর্ভপাতের মতো নানা ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে এই আন্দোলন। এমনকী অবস্থানকারীদের ত্রিপল টাঙানোর অনুমতিও দেওয়া হয়নি বলে অভিযোগ। ঝড়-জলে সেখানে ফুটপাথের ওপরেই থাকতে হচ্ছে। চাকরি সমস্যার সমাধান না হলে কোনওরকম ভাবে অনশন তোলা হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছিন আন্দোলনকারীরা৷

The post অনশনের ২৪ দিনে’র মাথায় অসুস্থ এসএসসি’র চাকরিপ্রার্থী তানিয়া শেঠ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YiVsbe
via IFTTT

Comments