লক্ষাধিক টাকার জাল নোট সহ ধর্মতলায় গ্রেফতার ঝুল্লু রহমান

কলকাতা: সপ্তদশ লোকসভা নির্বাচনে আগে শহরে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ নগদ টাকা। এরই মাঝে রবিবার সকালে কলকাতা শহরের প্রাণকেন্দ্রে উদ্ধার হল বিপুল পরিমাণ জাল নোট।

এদিন সকালে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এক লক্ষ ৮০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ওই বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে ঝুল্লু রহমান নামক এক ব্যক্তিকে।

৫০ বছর বয়সী ঝুল্লু রহমান মালদহের কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহে জাল নোটের কারবার নতুন কিছু নয়। মালদহের কালিয়াচক সেই জাল নোটের কারবারে অন্যতম ভূমিকা রাখে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া জাল নোটের সঙ্গে মালদহ এবং কালিয়াচকের যোগ থাকে।

আরও পড়ুন- ভারত সীমান্তের খুব কাছে সেনা মোতায়েন করছে চিন, দাবি রাশিয়ার

কলকাতায় উদ্ধার হওয়া জাল নোটের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কালিয়াচকের গোপাল নগরের বাসিন্দা ধৃত ঝুল্লু রহমান। সেখান থেকে লক্ষাধিক টাকার জাল নোট নিয়ে সে কলকাতায় এসেছিল। তবে এই নোট পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে এসটিএফ।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, মালদহ থেকে উদ্ধার হওয়া জাল নোট সাধারণত কলকাতায় নিয়ে আসা ঘতো না। পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনও রাজ্যে পাচার করা হতো সেই নোট। কিন্তু ধৃত ঝুল্লু রহমান জাল নোট নিয়ে কলকাতায় কেন এল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া এই নোটগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ।

এদিন ধৃত ঝুল্লু রহমানের থেকে উদ্ধার হওয়া সব নোটই ছিল ২০০০ টাকার নোট। মোট ৯০টি ২০০০ টাকার নোট তার থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন- বিহার থেকে ভোটে লড়বেন জেএনইউ’র প্রাক্তন ছাত্রনেতা কানাইয়া কুমার

The post লক্ষাধিক টাকার জাল নোট সহ ধর্মতলায় গ্রেফতার ঝুল্লু রহমান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Yio04N
via IFTTT

Comments