বালুরঘাটে নিখোঁজ তৃণমূল কর্মীর দেহ উদ্ধার
বালুরঘাট: নিখোঁজ তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার মালিগাও-এর
বাড়ি পাচহাটা গ্রামে। মৃত তৃণমূল কর্মীর নাম হরিহর দাস বলে পুলিশ সূত্রে খবর৷

গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ ছিলেন হরিহর দাস৷ আজ সকালে গ্রামেরই পুকুরপাড়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই খবর দেন পুলিশে৷ পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে৷ মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে৷ প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে৷
আরও পড়ুন: ধৃত জামাত জঙ্গি নাজির শেখের বিরুদ্ধে মামলা রুজু করল NIA
জানা গিয়েছে, স্থানীয় পাচহাটা জুনিয়র হাইস্কুল কমিটির প্রতিনিধি ছিলেন হরিহর দাস। আগে সিপিআইএমের কর্মী ছিলেন তিনি। পরে দল বদল করে শাসক দলে যোগ দেন৷ ভোটের আগে এই খুনের পেছনে রাজনীতি রয়েছে নাকি ব্যক্তিগত কোনও কারণ৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷

The post বালুরঘাটে নিখোঁজ তৃণমূল কর্মীর দেহ উদ্ধার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OmJpoI
via IFTTT
Comments
Post a Comment