কোলাঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত প্রায় ৪০

স্টাফ রিপোর্টার, কোলাঘাট: জাতীয় সড়কে লরির সাথে বাসের ধাক্কা৷ গুরুতর জখম হলেন প্রায় ৪০ জন৷ সোমবার সকাল নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ৬ নম্বর জাতীয় সড়ক মুম্বই রোডে।

স্থানীয় পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের তৎপরতায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভরতি করা হয়। সেখান থেকে পরে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের।

আরও পড়ুন : বিমানবন্দরের সামনে একের পর এক বিস্ফোরণ, বন্ধ বিমান চলাচল

এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ মার্চ হাওড়া জেলার মালিপাঁচঘড়া থানার ঘুশুরি এলাকার ৭০ জনের একটি দল বাসে করে পুরী গিয়েছিলেন৷ সেখান থেকে আজই তাঁরা বাড়ি ফিরছিলেন। ফেরার সময় কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়কে মুম্বই রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি।

যাত্রীদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। পুলিশের চেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে।

The post কোলাঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত প্রায় ৪০ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TxGB9D
via IFTTT

Comments