কোচবিহার কেন্দ্রে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হতেই বিজেপির অন্দরে অসন্তোষ, কর্মী-সমর্থকদের বিক্ষোভ

কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হতেই বিজেপির অন্দরে অসন্তোষ। কর্মী-সমর্থকদের বিক্ষোভে ধুন্ধুমার কোচবিহার। যুব তৃণমূল থেকে বহিষ্কৃত নিশীথের নাম ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মীরা। গতকাল রাতেই দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানো হয়। ঘেরাওয়ের মুখে পড়েন জেলা সভানেত্রী মালতি রাভা রায়। তাঁর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ।

from https://ift.tt/2CvoNGo
via IFTTT

Comments