বেসরকারি জেট এয়ারওয়েজকে বাঁচাতে জনগণে’র সঞ্চয়ে’র টাকা দিতে আপত্তি ব্যাংক ইউনিয়নে’র

চেন্নাই: জেট এয়ারওয়েজকে বাঁচাতে ব্যাংককে এগিয়ে আসতে বলা হয়েছে ৷ কিন্তু তাতে আপত্তি তুলেছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) ৷ এই সংগঠনের চায় ব্যাংকগুলি যেন ব্যাংক চালানোয় মন দেয় এয়ারলাইন্স চালানোর দরকার নেই৷

বেহাল দশায় থাকা জেট এয়ারওয়েজকে বাঁচাতে স্টেট ব্যাংকের নেতৃত্বে গড়া ব্যাংকগুলির কনসট্রিয়াম-কে আপতকালীন ব্যবস্থা হিসেবে অতিরিক্ত ১২০০কোটি টাকা দিতে বলা হয়েছে৷

এই পথে জেটকে টাকা দেওয়ার ব্যাপারে স্টেট ব্যাংক , পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রধান ঋণদাতা সংস্থা৷ ইতিমধ্যেই এই বিমান সংস্থা একের পর এক তাদের উড়ান বাতিলের ফলে পরিষেবা খুবই মার খাচ্ছে অসুবিধায় পড়ছে যাত্রীরা৷ প্রসঙ্গত স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন, সকলের স্বার্থ জড়িত রয়েছে যাতে এই বিমান

সংস্থা উড়ান চালু থাকে৷ তাই তারাও চান এই কর্পোরেট ঋণগ্রহীতার যাতে কোনও ক্ষতি না হয়৷
তারই প্রেক্ষিতে এআইবিইএ সাধারণ সম্পাদক সিএইচ বেঙ্কাটাচলম প্রশ্ন তুলেছেন, যখন জেট এয়ারওয়েজ মুনাফা করবে তখন তা যাবে ওই বিমান সংস্থার মালিকের পকেটে কিন্তু তবে কেন যখন সংস্থার ক্ষতি হবে তখন তা বাঁচাতে জনগণ এবং ব্যাংকে খরচ করতে হবে?

তিনি আরও বলেন, বিমান সংস্থাটি ব্যবসা চালানো তার ম্যানেজমেন্টের কাজ ব্যাংকের কাজ নয়৷ তিনি মনে করেন এই বিমান সংস্থাটি ব্যাংকের কাছ থেকে যা ঋণ নিয়েছে তা মিটিয়ে দেওয়া উচিত৷ সেটা ব্যাংকের কাঁধে চাপিয়ে দেওয়া উচিত নয়৷

এই প্রসঙ্গে তিনি মনে করান , এমনকি ইতিহাদ এয়ারলাইন্স চাইছে তাদেরও শেয়ার যেন কিনে নেয় ব্যাংক ৷ এমন প্রস্তাবকে একেবারে মানতে নারাজ তাঁরা কারণ এমন মৃতপ্রায় বিমান সংস্থাকে বাঁচাতে শেয়ার কেনার হচ্ছে জনগণের টাকার বিনিময়ে ৷ এই ভাবে বেসরকারি বিমান সংস্থাতে টাকা ঢালা হচ্ছে এই মনোবৃত্তি নিয়ে যে এরা রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার চেয়ে দক্ষ এবং এই ভাবে রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়াকে দুর্বল করা হচ্ছে৷

The post বেসরকারি জেট এয়ারওয়েজকে বাঁচাতে জনগণে’র সঞ্চয়ে’র টাকা দিতে আপত্তি ব্যাংক ইউনিয়নে’র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ULaBzT
via IFTTT

Comments