“গতবারের তুলনায় আরও বেশি ভোটে জিতব”, আত্মবিশ্বাসী গড়কড়ি
মুম্বই : আগামী মাসের ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে বিশ্বের বৃহত্তম গনতন্ত্রের ভোট। যা দেশের ভাগ্য নির্ধারকও বটে। কারন এবারের লোকসভা নির্বাচনে কে ক্ষমতায় আস্তে চলেছে তা নিয়ে এখনও জোর দিয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। ১৯ মে পর্যন্ত সাতটি পর্বে অনুষ্ঠিত হবে নির্বাচন। গত বৃহস্পতিবার রাতে বিজেপি প্রথম তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে ১৮৪ জন প্রার্থী রয়েছেন।
এই তালিকা নিয়ে বিভিন্ন বিতর্ক দানা বাঁধলেও, তালিকায় রয়েছে ২২ টি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীদের নাম।
সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি প্রতিদ্বন্দ্বিতা করবেন মহারাষ্ট্রের নাগপুর থেকে। আসন নিয়ে কথা বলতে গিয়ে আত্মবিশ্বাসী নীতিন বলেন, ” আরও বেশী মাত্রায় ভাল ফল করবেন তিনি।”
তিনি বলেন, “দল আমার প্রতি বিশ্বাস রেখেছে। আমি ভাল মার্জিন দিয়ে জয়লাভ করব। নাগপুরে মানুষ আমাকে শেষবারের মতো সমর্থন দিয়েছে। তারা আমাদের কাজ নিয়ে খুশি, আবারও নির্বাচিত হওয়ার পর আমরা আরও ভালো ফল করব। ” “দল আমাকে সমর্থন দিয়েছে। গত বারের চেয়ে বেশি ভোটে জয়ী হব। আমি বিশ্বাস করি, মানুষ আমাকে সমর্থন করবে।” এও বলেছেন তিনি।
তাঁর সঙ্গে প্রথম তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রথোর, সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা, মোস এক্সটার্নাল অ্যাফেয়ার্স জেনারেল ভিকে সিং প্রমুখরা।
দেখে নেওয়া যাক কোন কোন কেন্দ্রীয় মন্ত্রী রইলেন প্রথম দফার তালিকায় –
উত্তর প্রদেশের বারানসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
উত্তর প্রদেশের বাঘপাত থেকে ডঃ সত্যপাল সিং
উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর থেকে ডঃ মহেশ শর্মা
উত্তর প্রদেশের রায়বরেলি থেকে সন্তোষ কুমার গানওয়ার
উত্তর প্রদেশের লখনউ থেকে রাজনাথ সিং
উত্তর প্রদেশের অমেঠি থেকে স্মৃতি ইরানি
মহারাষ্ট্রের ধুলে থেকে সুভাষ রামা রাও ভাম্রে
মহারাষ্ট্রের নাগপুর থেকে নীতিন গড়কড়ি
মহারাষ্ট্রের চন্দ্রপুর থেকে হংস রাজ গঙ্গারাম
মহারাষ্ট্রের এরনাকুলাম থেকে আলফন্স কান্নান্থানাম
অরুণাচল প্রদেশ ( পূর্ব ) থেকে কিরেন রিজিজু
কর্ণাটকের উত্তরা কানাড়া থেকে অনন্ত কুমার হেগরে
কর্ণাটকের বেঙ্গালুরু (উত্তর) থেকে ডি ভি সদানন্দ গউরা
ওড়িশার সুন্দরগড় থেকে জউল অরাম
রাজস্তানের জয়পুর (গ্রামীণ) থেকে রাজ্য বর্ধন রাথর
রাজস্তানের বিকানের থেকে অর্জুন রাম মেঘয়াল
রাজস্তানের পালি থেকে পিপি চৌধুরী
রাজস্তানের যোধপুর থেকে গজেন্দ্র সিং শেখাওত
তামিলনাড়ুর কন্যা কুমারি থেকে পন রাধা কৃষ্ণ ন
উত্তরাখণ্ডের আলমরা থেকে অজয় তামতা
পশ্চিমবঙ্গের আসানসোল থেকে বাবুল সুপ্রিয়
উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে ভি কে সিং
The post “গতবারের তুলনায় আরও বেশি ভোটে জিতব”, আত্মবিশ্বাসী গড়কড়ি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UO1nD7
via IFTTT
Comments
Post a Comment