টোলপ্লাজায় বাসচালকের সাথে পুলিশের ঝামেলা, স্থানীয়দের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, তমলুক: পূর্ব মেদিনীপুরের মেচেদা-নন্দকুমার ৪১ নম্বর জাতীয় সড়কে তমলুকের সোনাপেত্যা টোলপ্লাজায় এক বাস চালকের সাথে পুলিশকে টাকা দেওয়া নিয়ে ঝামেলা। আর সেই ঝামেলাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তমলুকে মিলননগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে একটি বাস ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে দিঘা যাওয়ার সময় টোলপ্লাজায় পুলিশ টাকা চায়। সেই টাকা দিতে অস্বীকার করায় চলন্ত বাসে উঠে চালককে বেধড়ক মারধর করে পুলিশ বলে অভিযোগ।

চালক কোনওরকমে বাসটি নিয়ে কিছুটা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। মিলননগরে বাসটি থামিয়ে দেয় চালক। তারপর চালককে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অন্যান্য গাড়ির চালক ও স্থানীয়রা ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।

প্রায় দেড় ঘন্টা ধরে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে। পরে বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসার চেষ্টা করে।

বাস চালকদের অভিযোগ, প্রায় টোলপ্লাজায় গাড়ি দাঁড় করিয়ে পুলিশ তোলা তুলে। আর যদি সেই তোলা না দেয় তাহলে তাদের কপালে জোটে মারধর। যদি এই ধরনে অহেতুক টাকা আদায় বন্ধ না করা হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছে চালকরা। পুলিশ সুপার ভি সোলেমন নেশাকুমার জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

The post টোলপ্লাজায় বাসচালকের সাথে পুলিশের ঝামেলা, স্থানীয়দের বিক্ষোভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JM3QwY
via IFTTT

Comments