পারফরম্যান্সের এক নয়া মান তৈরি করেছেন বিরাট, জানালেন মুগ্ধ গাওয়াড়
কলকাতা: তাঁর প্রজন্মের সবচেয়ে ‘স্টাইলিশ’ ব্যাটসম্যান হিসেবে অভিহিত করে হত তাঁকে। তবে গ্লাভসজোড়া তুলে রাখার ২৭ বছর পরেও কলকাতা শহরে তাঁকে নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে সমান আগ্রহ। ‘দ্য টেলিগ্রাফ’ এবং ‘বেঙ্গল ক্লাব’ আয়োজিত টাইগার পতৌদি স্মারক বক্তৃতায় কলকাতার এক পাঁচতারা হোটেল হাউসফুল বুধের সন্ধে। মধ্যমনি অবশ্যই বর্ষীয়ান ইংরেজ ক্রিকেটার মিস্টার ডেভিড গাওয়াড়।
স্মারক বক্তৃতায় আলোচনার বিষয়বস্তু ছিল ফান-স্টাইল-এক্সিলেন্স। আলোচনার প্রত্যেকটি বিষয় গাওয়াড় ছুঁয়ে গেলেন তাঁর সুনিপুন ভাষণে। কলকাতার বুকে দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটে ৮,২৩১ রানের মালিক জানালেন, ‘মান বদল হয়নি, বরং আগের চেয়ে অনেক বেশি পেশাদার হয়েছে ক্রিকেট।’ নাইট বনাম কিংস ইলেভেন ম্যাচে ইডেনের ভিআইপি বক্সে বসে বা কখনও দাঁড়িয়ে আইপিএলের মজা চেটেপুটে উপভোগ করেছেন গাওয়ার।
আরও পড়ুন: কিংস ইলেভেনকে ২৮ রানে হারিয়ে লিগ শীর্ষে কেকেআর
তার আগে পতৌদি স্মারক বক্তৃতায় কোটিপতি লিগ নিয়ে প্রাক্তন বাঁ-হাতি এই ইংরেজ ব্যাটসম্যান জানান, ‘আইপিএল সংজ্ঞাই বদলে দিয়েছে ক্রিকেটের। এখানে অর্থ বড় নয় বরং আইপিএলের মতো লিগ সমৃদ্ধ করছে ক্রিকেটকে।’ শুধু তাই নয়, আইপিএলে ক্রিকেটারদের ফিটনেস নিয়েও যথেষ্ট উচ্ছ্বসিত শোনায় গাওয়াড়কে। তবে বিশ্বক্রিকেটে ফিটনেসের এক নয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, মত গাওয়াড়ের।
আরও পড়ুন: অশ্বিনের ভুলে ম্যাচ হাতছাড়া পঞ্জাবের
কোহলিতে মুগ্ধ গাওয়াড় জানান, ‘এই মুহূর্তে বিশ্বে সেরা ক্রিকেটার কোহলি ছাড়া কেউ হতে পারে না। পারফরম্যান্সের একটা নতুন মান তৈরি হয়েছে বিরাটের হাত ধরে। অবশ্যই এর পিছনে রয়েছে তাঁর অনুশীলনে একাগ্রতা এবং ফিটনেস। ভারত অধিনায়কের প্রশংসায় এখানেই থেমে থাকেননি গাওয়াড়। বিরাট স্তুতি এগিয়ে নিয়ে গিয়ে প্রাক্তন ইংরেজ ক্রিকেটার জানান, ‘অসীম প্রতিভার অধিকারী বিরাটকে উপেক্ষা করা সম্ভব নয়। চাপের সময় মাথা ঠান্ডা রেখে ক্রিকেট খেলে ও। দেশের বিপুল জনসংখ্যার চাহিদা মিটিয়ে সমানে প্রত্যাশাপূরণ করে চলেছে বিরাট।’
আরও পড়ুন: সিরিজ জিতল অস্ট্রেলিয়া
পাশাপাশি ক্রিকেটবিশ্ব বর্তমানে শোরগোল যে ইস্যুতে, আইপিএলে বাটলারকে করা অশ্বিনের সেই মাকড়ীয় রান আউট নিয়েও নিজের মতামত পেশ করেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৫টি শতরানের মালিক। জানান, ক্রিকেটীয় উপায়ে বৈধ হলেও বাটলারকে অন্তত একবার সতর্ক করা উচিৎ ছিল অশ্বিনের। ব্যক্তিগত ভাবে গাওয়াড় মনে করেন ভবিষ্যতে নিজেই এই ঘটনার জন্য অনুতপ্ত হবেন অশ্বিন।
The post পারফরম্যান্সের এক নয়া মান তৈরি করেছেন বিরাট, জানালেন মুগ্ধ গাওয়াড় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JN4F8P
via IFTTT
Comments
Post a Comment