আইপিএল অভিযান শুরু কেকেআরের, সানরাইজার্সের বিরুদ্ধে কারা হতে পারে সেরা একাদশ
কলকাতা ২৪x৭: সিট বেল্ট বেঁধে নিন, নাইটদের বিমানে আপনাদের স্বাগত৷ আর কিছুক্ষণের মধ্যেই আইপিএল ২০১৯এ টেক অফ করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স৷
রবিবার ঘরের মাঠে দুপুর ৪টে দ্বাদশ আইপিএলে অভিযান শুরু করছে কেকেআর৷ দলে একাধিক নতুন মুখ, তারুণ্য আর অভিজ্ঞতায় সাজানো দল৷ প্রতিপক্ষ সানরাইজার্সের বিরুদ্ধে কেমন হওয়া উচিত নাইটদের উইনিং কম্বিনেশন দেখে নেওয়া যাক এক নজরে-
১)ক্রিস লিন (বিদেশি)
২) সুনীল নারিন (বিদেশি)
সফল ওপেনিং জুটি ভাঙতে চাইবে না কেকেআর৷ অতীতে অনেক ম্যাচের ভাগ্য পাল্টে দিয়েছেন ডান-বাম জুটি৷ মারকুটে লিন আর বিধ্বংসী নারিনের সফল জুটিতে আস্তা রেখেই মরশুম শুরু করতে চাইবে নাইট থিঙ্কট্যাঙ্ক৷
বিকল্প কোনও ভাবনা থাকলে, এবার শুভমন গিলকে ওপেনিংয়ে তুলে আনতে পারে নাইটরা৷সেক্ষেত্রে ওপেনিংয়ে একদিকে নারিনের মতো ধ্বংসাত্মক ব্যাটসম্যান, অন্যদিকে বয়সে তরুণ,শান্ত স্বভাবের শুভমন৷ নারিনের কাজ হবে পাওয়ার প্লের ওভারে চালিয়ে খেলা৷ আর শুভমনের কাজ হবে উইকেট ধরে রেখে নিয়ন্ত্রিত ব্যাটিং করা৷
৩) রবিন উথাপ্পা- নাইটদের প্রচলিত ব্যাটিং অর্ডার ধরে রাখতে চাইলে তিনে অবশ্যই রবিন উথাপ্পা৷ অন্যথা শেষ বারের মতো তিনে খেলতে পারেন নীতিশ রানা৷
৪) নীতিশ রানা- উথাপ্পা তিনে খেললে চারে রানা বা রানা তিনে খেললে চারে উথাপ্পা৷ এই হতে পারে কম্বিনেশন
৫) শুভমন গিল
৬)আন্দ্রে রাসেল (বিদেশি)– বিপক্ষ সান রাইজার্স দলের স্পিন আক্রমণের কথা মাথায় রেখেই ঘরের মাঠে পাঁচে নামতে পারেন রাসেল৷ বিস্ফোরক ব্যাটসম্যান৷ হাতে বেশি বল খেলার সুযোগ থাকলে চালিয়ে খেলতে পারেন রাসেল৷
৭) কার্লোস ব্রাথওয়েট (বিদেশি)- ম্যাচ উইনার ব্রাথওয়েটকে বাইরে রেখে দল সাজানো অর্থহীন৷ সেই সঙ্গে ইডেন পয়া মাঠ ব্রাথওয়েটের৷ তাই নাইটদের প্রথম ম্যাচ থেকেই দলে থাকা উচিত ব্রাথওয়েটের৷ মিডল অর্ডারে ব্রাথওয়েট-রাসেল জুটির কাঁধে ভর করে রানের পাহাড় তৈরি করতে পারে নাইটব্রিগেড৷
৮) দীনেশ কার্তিক- দলে ফিনিশারের দায়িত্ব নিক ডিকে৷ দীনেশ আগেই জানিয়ে রেখেছেন বিশ্বকাপের ভাবনা থাকলেও ফোকাসে এখন আইপিএল৷ সেক্ষেত্রে নাইট শিবিরে শক্তিশালী মিডল অর্ডারের থেকে নিজেকে সরিয়ে এনে ফিনিশারের রোলে নিজেকে দেখতে পারেন দীনেশ৷
৯) কুলদীপ যাদব- সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন৷ হোম ম্যাচে বল হাতে ভয়ংকর হয়ে উঠতে পারেন কুলদীপ৷ বিপক্ষ শিবিরে আবার ডেভিড ওয়ার্নারের মতো নাম৷ এক বছর পর আইপিএলে ফিরে নিজেকে প্রমাণ করার বাড়তি তাগিদ নিয়ে নামবেন ওয়ার্নার৷ সানরাইজার্স হায়দরাবাদের বাঁ-হাতি ওপেনারকে থামাতে স্পিন অস্ত্রে নারিন-কুলদীপই হতে পারে দীনেশের সেরা বাজি৷
১০) প্রসিদ্ধ কৃষ্ণা- শেষবার আইপিএলের অভিষেক মরশুমে ১০ ম্যাচে নামের পাশে ৭ উইকেট৷ দ্বাদশ আইপিএলের শুরু থেকেই দলে থাকতে পারেন কৃষ্ণা৷
১১)সন্দীপ ওয়ারিয়ার- প্রসিদ্ধকে সংগত দিয়ে পারেন দলের নবাগত পেসার সন্দীপ ওয়ারিয়ার৷ চলতি বছরে ঘরোয়া মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে কেরালার হয়ে হ্যাটট্রিক করেন সন্দীপ৷
উল্লেখ্য ঘরের মাঠ ইডেনে এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সানরাইজার্সের বিরুদ্ধে ৭ ম্যাচের পাঁচটায় জিতেছে কেকেআর৷
The post আইপিএল অভিযান শুরু কেকেআরের, সানরাইজার্সের বিরুদ্ধে কারা হতে পারে সেরা একাদশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ub5Z9a
via IFTTT
Comments
Post a Comment