মালিঙ্গাকে মিস করবে মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই: দ্বাদশ আইপিএলের শুরুর দিকে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার সার্ভিস পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স৷

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ৷ আর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই আন্তঃরাজ্য ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড৷ এপ্রিলের শুরুতে(৪ এপ্রিল) শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে৷ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ১১ এপ্রিল পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে৷ বিশ্বকাপের কথা মাথায় রেখেই টুর্নামেন্টের দলে অভিজ্ঞ মালিঙ্গার নাম রাখা হয়েছে৷ দেশের হয়ে খেলা পড়ার আইপিএলের প্রথম ছয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা হচ্ছে না মালিঙ্গার৷ শনিবার চেন্নাই বনাম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল৷ রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স৷

মালিঙ্গা জানিয়েছেন, ‘আইপিএল খেলার জন্য লঙ্কান বোর্ডের কাছে নো অবজেকশন সার্টিফিকেট চাইতে গিয়েই বিশ্বকাপের প্রস্ততি হিসেবে ঘরোয়া টুর্নামেন্টের কথা জানতে পারি৷ লঙ্কান বোর্ডের পক্ষ থেকে পুরো বিষয়টাই মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিকে জানানোর অনুরোধ করেছি৷ ছয় ম্যাচ পরেই ফের আইপিএলে দেখা হচ্ছে৷’

The post মালিঙ্গাকে মিস করবে মুম্বই ইন্ডিয়ান্স appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HI2YaX
via IFTTT

Comments