এনকাউন্টারে খতম চার মাওবাদী

সুকমা: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম চার মাওবাদী৷ মঙ্গলবার ছত্তিশগঢ়ের মাও অধ্যুষিত সুকমা জেলার ঘটনা৷ রাজ্য পুলিশ জানিয়েছে এই খবর৷

এদিন সাত সকালে সুকমার ছিনতালনার পুলিশ স্টেশন এলাকার ঘন জঙ্গলে শুরু হয় এনকাউন্টার৷ সংবাদসংস্থা পিটিআইকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি জানান, সিআরপিএফের কমান্ডো ব্যাটেলিয়ন প্রথমে জঙ্গলটি ঘিরে ফেলে৷ তাদের দেখতে পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা৷ পাল্টা জবাব দেয় সিআরপিএফও৷ কয়েকঘণ্টার গুলির লড়াই শেষে চার মাওবাদী খতম হয়৷ জানা গিয়েছে, মৃতদের কাছ থেকে আএনএসএএস রাইফেল দুটি.৩০৩ রাইফেল পাওয়া গিয়েছে৷

লোকসভা ভোটের মুখে ছত্তিশগঢ়ের বস্তারে শুরু হয়েছে মাও দমন অভিযান৷ সুকমা জেলাটি বস্তার লোকসভা কেন্দ্রের আওতায়৷ ১১ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটের সঙ্গে বস্তারেও নির্বাচন হবে৷ ছত্তিশগঢ়ে তিনটি দফায় ভোট হবে৷ দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট ১৮ ও ২৩ এপ্রিল৷

The post এনকাউন্টারে খতম চার মাওবাদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JEL6iY
via IFTTT

Comments