বাইক মিছিল করে আতঙ্ক বাড়াচ্ছে তৃণমূল, অভিযোগ দায়ের কমিশনে
স্টাফ রিপোর্টার, মালদহ: শতাধিক বাইক নিয়ে মিছিল। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের কংগ্রেসের। বাইক মিছিল করে এলাকায় আতঙ্ক তৈরি করতে চাইছে তৃণমূল। এই ইস্যুতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করল কংগ্রেস৷
মৌসম বেনজির নুরের সর্মথনে প্রায় শতাধিক বাইক মিছিল চলে মালদহের রতুয়া, মালতিপুর সহ একাধিক এলাকায়। এই বাইক মিছিলের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছে কংগ্রেস৷ তাঁদের দাবি, বাইক মিছিল করে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল৷ এই মর্মে কমিশনে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস প্রার্থী৷

তবে এই ইস্যুতে তৃণমূলের দাবি মানুষ সাথে রয়েছে, তাই বাইক মিছিলে ভালো সাড়া মিলেছে৷ রতুয়ার তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন বলেন, “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমি নিয়ম মেনে ফর্ম ফিলাপ করে বিডিও অফিসে জমা দিয়েছি। নির্দেশ নিয়ে বৈধভাবে আমি মিছিলটা করেছি। কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওদের পাশে লোক নেই। কয়েকদিন আগে রাহুল গান্ধীর সভা করেছিল নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ওরা আতঙ্কিত, তাই মিথ্যা অভিযোগ করেছে।”
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালীসাধন রায় বলেন, “রাহুল গান্ধীর জনসভার পর মালদহ জেলার মানুষের উৎসাহ দেখে তৃণমূল নেতারা ক্ষিপ্ত হয়ে উঠেছে, উদভ্রান্ত হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে৷ তাই বিকল্প কোন পথ না পেয়ে পঞ্চায়েত নির্বাচনে যে ভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে, সেভাবেই সারা মালদহ জেলা জুড়ে দুর্বৃত্তদের নিয়ে মোটরসাইকেল মিছিল করছে৷ সরকারি নিয়মকে তোয়াক্কা না করে তাড়া করে বেড়াচ্ছে এবং পুলিশ প্রশাসন নিশ্চুপ হয়ে বসে আছে। আমরা সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা এর মোকাবিলা করব।
The post বাইক মিছিল করে আতঙ্ক বাড়াচ্ছে তৃণমূল, অভিযোগ দায়ের কমিশনে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Wpn8tx
via IFTTT
Comments
Post a Comment