আজই বিজেপিতে যোগ দিতে পারেন জয়াপ্রদা
লখনউ: বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন অভিনেত্রী জয়াপ্রদা৷ সোমবারই গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন তিনি বলে সূত্রের খবর৷ সম্ভবত তাঁর প্রাক্তন দল সমাজবাদী পার্টির বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি৷ রামপুর লোকসভা আসন থেকে লড়বেন বলে জানা গিয়েছে৷
এর আগে, সমাজবাদী পার্টিতে গিয়ে সাংসদ হয়ে বেশ কিছু বিতর্কের মুখে পড়েন জয়াপ্রদা৷ দল থেকে বিতাড়িত হন। পরে যোগ দেন আরএলডি-তে। উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনে লড়বেন জয়াপ্রদা, এমনই সূত্রের খবর৷
জয়াপ্রদা সমাজবাদী পার্টি নেতা আজম খানের বিরুদ্ধে নির্বাচনে লড়বেন বলে জানা গিয়েছে৷উল্লেখ্য ২০১৪ সালে বিজেপি প্রার্থী ড: নেপাল সিং রামপুর লোকসভা আসন থেকে জয়ী হন৷
The post আজই বিজেপিতে যোগ দিতে পারেন জয়াপ্রদা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Oq6UNG
via IFTTT
Comments
Post a Comment