বুমরাহের চোটের আপডেট জানাল মুম্বই শিবির

মুম্বই: ওয়াংখেডে়তে দিল্লির ইনিংস তখন সবে শেষ! স্কোরবোর্ডে দিল্লি ক্যাপিটালসের নামের পাশে জ্বলজ্বল করছে ২১৩ রান৷ হতাশার গ্রাসে ওয়াংখেড়ের গ্যালারি!!!

এই হতাশার কারণ অবশ্য রানের পাহাড় নয়৷ কারণ জসপ্রীত বুমরাহ৷

দিল্লির ইনিংস শেষে তখন বাঁ-কাঁধে হাত রেখে মাটিতে লুটিয়ে দেশের এক নম্বর পেসার ও বিশ্বকাপে কোহলির সম্ভাব্য ফেরিওয়ালা৷

আরও পড়ুন-আইপিএলে ফিরেই বিধ্বংসী ওয়ার্নার

পন্তদের ইনিংসের শেষ বলে এক রান বাঁচাতে গিয়ে বিপজ্জনকভাবে পড়ে গিয়ে বাঁ-কাঁধে চোট পান জসপ্রীত৷ এরপর ক্রিজের পাশেই শুয়ে যন্ত্রণায় ছটফটানি৷ জায়েন্ট স্ক্রিনে সে ছবি ফুটে উঠতেই হতাশায় মুখ ঢাকে মুম্বই গ্যালরির হাজার হাজার ক্রিকেট ফ্যান৷ টিভির পর্দায় চোখ রাখা লাখো ক্রিকেটভক্তের মনে তখন একটাই সংশয়, আইপিএল খেলতে গিয়ে চোট পেয়ে বিশ্বকাপ স্বপ্নটা কুরবান করে ফেললেন না তো বুমরাহ!!!

এখনই অবশ্য বুমরাহকে নিয়ে অলীক দুঃস্বপ্ন দেখার সময় আসেনি৷ ফিল্ডিং করতে গিয়ে বুমরাহের কাঁধের চোট গুরতর নয় বলে জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট৷ সোমবার মেডিক্যাল রিপোর্ট পেলে অবশ্য বুমরাহের চোট নিয়ে পরিষ্কার চিত্রটা জানা যাবে৷

আরও পড়ুন- ফার্গুসনের চিবোনো চুইংগাম নিলাম সাড়ে তিন কোটিতে

বৃহস্পতিবার কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই৷ সেক্ষেত্রে বৃহস্পতিবার বুমরাহকে ফিট অবস্থায় পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার৷ রবিবার চোট পাওয়ার পর  দিল্লির বিরুদ্ধে ব্যাট হাতে আর মাঠে নামেননি জসপ্রীত৷ চোট গুরুতর হলে সম্ভবত এক ম্যাচ খেলেই আইপিএল থেকে ছিটকে যেতে হতে পারে বুমরাহকে৷

দিল্লির বিরুদ্ধে রবিবার ৪ ওভারে ৪০ রান খরচ করে এক উইকেট তুলে নেন বুমরাহ৷

The post বুমরাহের চোটের আপডেট জানাল মুম্বই শিবির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OpLCjt
via IFTTT

Comments