হুরিয়ত নেতা গিলানির উপর ১৪ লক্ষ টাকা জরিমানা ধার্য করল ইডি

নয়াদিল্লি: ফের সন্ত্রাসের উপর বড়সড় কোপ কেন্দ্রের। বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির ১৪.৪০ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শুক্রবার এই জরিমাণার কথা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শ্রিনগরের হায়দারপোরায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ওই টাকা পাওয়া গিয়েছিল। বিদেশি টাকা সংক্রান্ত মামলায় এই জরিমানা ঘোষণা করা হল। গত বছর এই ইস্যুতে গিলানিকে তলব করেছিল ইডি।

এর আগে পুলওয়ামা হামলার ঠিক পরই কাশ্মীর জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করে সরকার। গ্রেফতার করা হয় ইয়াসিন মালিককে। বিচ্ছিন্নতাবাদীদের উপর আরও কড়া পদক্ষেপ নিতে কেন্দ্র কাশ্মীরে উড়িয়ে নিয়ে যায় ১০০ কোম্পানি আধা সেনা।

জামাত-ই-ইসলামির একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির তেহরিক-ই-হুরিয়তের অংশ এই জামাত-ই-ইসলামি। জামাত-ই-ইসলামি চিফ আব্দুল হামিদ ফায়াজ, অ্যাডভোকেট জাহিদ আলি, গুলাম কাদের লোন, আব্দুর রউফ, মুদাসির আহমেদ, আব্দুল সালাম, বক্তোয়ার মহম্মদ, মহম্মদ হায়াত, বিলাল আহমেদ, গুলাম মহম্মদ দারকে গ্রেফতার করা হয়।

পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় সেনা জওয়ানদের মৃত্যুর পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীর৷ এমন অবস্থায় কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতাদের আর কোনওভাবেই নিরাপত্তা দেওয়ার কথা ভাবেনি সরকার৷ ফলে হুরিয়ত কনফারেন্সের শীর্ষ নেতাদের নিরাপত্তা বলয় তুলে নেওয়া হয় ওই ঘটনার পরই।

The post হুরিয়ত নেতা গিলানির উপর ১৪ লক্ষ টাকা জরিমানা ধার্য করল ইডি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TkV2O9
via IFTTT

Comments