দেশে বারবার জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষারোপে নারাজ রাহুল ঘনিষ্ট স্যাম পিত্রোদা
নয়াদিল্লি: বালাকোট এয়ার স্ট্রাইকের মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা৷ একই সুর শোনা গেল ‘অনাবাসী ভারতীয় কংগ্রেসে’র প্রধান স্যাম পিত্রোদার মুখেও৷ ২৬/১১-এর মুম্বই হামলা নিয়েও মুখ খোলেন তিনি৷
পুলওয়ামার মত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে মোদী সরকার৷ গোটা বিশ্বে পাকিস্তানকে একঘরে করার প্রয়াস নয়াদিল্লির৷ মোদী সরকারের এই পদক্ষেপের সঙ্গে সহ মত নন অনাবাসী ভারতীয় কংগ্রেসের প্রধান৷ তাঁর মতে, সন্ত্রাসবাদী হামলার জন্য কেবল একটা দেশকে দায়ী করলে হবে না৷ ভারত নিজেদের রক্ষায় কী পদক্ষেপ করছে তার মূল্যায়ণ হওয়া প্রয়োজন৷
আরও পড়ুন: BREAKING NEWS: দিল্লি থেকে গ্রেফতার জইশের পুলওয়ামা কমান্ডার
সংবাদ সংস্থা এএনআই-কে রাহুল গান্ধী ঘনিষ্ট টেকনোক্র্যাট স্যাম পিত্রোদা বলেন, ‘‘হামলা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারবো না৷ যা পড়েছি তা নিউ ইয়র্ক টাইমস থেকে। প্রশ্ন জাগে,আমরা কি সত্যিই হামলা করেছিলাম? ৩০০ জঙ্গিই কি খতম হয়েছিল? দেশের নাগরিক হিসেবে সত্যিটা জানা আমার অধিকার। কিন্তু এই ধরণের হামলা প্রায় হয়ে থাকে৷ মুম্বইতেও হামলা হয়েছিল৷ হামলার পরপরই আমরা যেন অতি সক্রিয় হয়ে উঠি৷ বিশ্বকে বোঝানোর চেষ্টা করি অনেক কিছু৷ কিন্তু সেটা সঠিক পক্রিয়া নয়৷’’

সন্ত্রাসবাদী হামলার জন্য ভারতের তরফে সবসময় দায়ী করা হয় পাকিস্তানকে৷ পিত্রোদা মনে করেন ভেবে দেখার সময় এসেছে৷ এইভাবে কোনও দেশকে একতরফা দায়ী করে কোনও লাভ হয় কিনা৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ২৬/১১ হামলার প্রসঙ্গ তুলে পিত্রোদা বলেন, ‘‘মুম্বইয়ের তাজ হোটেল ও ওবেরয় হোটেল হামলা হয়েছিল। সে সময় আমরা আমাদের বায়ুসেনার বিমান পাকিস্তানে পাঠাতে পারতাম। আমরা তা করিনি। কোনও দেশের কিছু লোক হামলার সঙ্গে যুক্ত থাকলেই সম্পূর্ণ দেশটিকে কি তার জন্য দায়ী করা যায়?’’
আরও পড়ুন: BREAKING NEWS: সকাল থেকে এনকাউন্টারে খতম দুই জঙ্গি
স্বাভাবিকভাবেই কংগ্রেসের অনাবাসী শাখার প্রধান স্যাম পিত্রোদার এই বক্তব্যের সঙ্গে সহমত নন প্রধানমন্ত্রী৷ স্যাম পিত্রোদার বক্তব্যের বিরোধী করে এদিন ট্যুইট করেন প্রধানমন্ত্রী৷ তিনি লেখেন, বিরোধীরা নিরাপত্তা বাহিনীর সাফল্য নিয়ে প্রশ্ন তুলে তাদের অপমান করেছে৷ ১৩০ কোটি ভারতীয় বিরোধীদলের এই পদক্ষেপকে ভুলে যাবেন না ও ক্ষমাও করবেন না৷ প্রদানমন্ত্রীর মতে, নয়া ভারত সন্ত্রাসে মদতদাতাদের সেই ভাষাতেই উত্তর দেবে যা তারা বুঝতে পারে৷
কংগ্রেসের ইস্তেহার কমিটির সদস্য পিত্রোদা মনে করনে, প্রধানমন্ত্রী যাই বলুন না একানে আবেগের স্থান নেই৷ হামলার সঙ্গে মৃতের সংখ্যা কত তা গুলিয়ে ফেলা ঠিক নয়৷ পরিসংখ্যান নিরপেক্ষ হওয়া প্রয়োজন। কেউ বলছে কোনও লোকই মরেনি। কেউ বলছে ভারতের দাবির থেকে কম মরেছে। পরিসংখ্যান স্পষ্ট হওয়া একান্ত জরুরি৷।
ভোটের আবহে পুলওয়ামা ও এয়ার স্ট্রাইক নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব চলছেই৷ স্যাম পিত্রোদার মন্তব্য সেই দ্বন্দ্বে নতুন ইন্ধন দিল৷
The post দেশে বারবার জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষারোপে নারাজ রাহুল ঘনিষ্ট স্যাম পিত্রোদা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ULarbL
via IFTTT
Comments
Post a Comment