ক্রিকেট মাঠে ফিরল ব্রেন ফেডের ঘটনা
মেলবোর্ন: ক্রিকেট মাঠে ‘ব্রেন ফেড’ মুহূর্তের প্রসঙ্গ উঠলে প্রথমেই স্টিভ স্মিথের কথা স্মরণে আসে৷ ভারতের বিরুদ্ধে ডিআরএস ব্যবহারের সময় ড্রেডিংরুমের দিকে তাকিয়ে কী করবেন জানতে চেয়েছিলেন স্মিথ৷ পরে ঘটনাকি স্মিথের ব্রেন ফেড মুহূর্ত বলে বর্ণনা করেছিল অজি টিম ম্যানেজমেন্ট৷
আরও পড়ুন: এক ওভারে ৬টি ছক্কায় ২৫ বলে সেঞ্চুরি
স্মিথের ব্রেন ফেড নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হলেও ক্রিকেট মাঠে সাময়িক ব্রেন ফেডের ঘটনা আরও রয়েছে৷ কাকতলীয়ভাবে বেশিরভাগ ঘটনাই অজি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে৷ শেফিল্ড শিল্ডে তেমনই একটি ব্রেন ফেড মুহূর্ত ফিরিয়ে আনলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন৷
আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা
নিউ সাউথওয়েলসের বিরুদ্ধে তাসমানিয়ার হয়ে ব্যাট করতে নেমে শ্যাডো করার সময় পেইন বুঝতে পারেন যে, একটি গ্লাভস না পরেই মাঠে চলে এসেছেন৷ পরে ড্রেসিংরুমের দিকে ফিরে যান তিনি৷ বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে সতীর্থদের থেকে গ্লাভস চেয়ে নেন পেইন৷ ড্রেসিংরুম থেকে কেউ একজন ডানহাতের গ্লাভসটি ছুঁড়ে দেন৷ সেটি নিয়ে পুনরায় ক্রিজের দিকে হাঁটা লাগান পেইন৷ ঘটনাটির ভিডিও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল টুইটার পেজে মজা করে পোস্ট করে৷
আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই বিতর্কে বুমরাহ
Hey @bachaji23, you might need to have a word with @tdpaine36!#SheffieldShield | @JLT_AUS pic.twitter.com/r80o9axA6C
— cricket.com.au (@cricketcomau) March 22, 2019
শেফিল্ড শিল্ডে এমন ঘটনা আরও দু’বার ঘটেছে৷ দু’বারই এমনটা ঘটিয়েছেন ফাওয়াদ আহমেদ৷ ২০১৭ মার্চে ভিক্টোরিয়া বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ম্যাচে ব্যাট না নিয়েই মাঠে ব্যাট করতে নেমেছিলেন তিনি৷ সেবছরই অক্টোবরে দু’টি ডানহাতের গ্লাভস নিয়েই ব্যাট করতে যাচ্ছিলেন ফাওয়াদ৷ গ্লাভস পরার সময় তিনি নিজের ভুল উপলব্ধি করেন৷ দু’টি ক্ষেত্রেই ড্রেসিংরুমে ফিরে গিয়ে ভুল শোধরাতে হয় তাঁকে৷
Well, at least Fawad Ahmed is improving! ????
Another classic reaction…#SheffieldShield #QLDvVIC pic.twitter.com/uuPvLBfw9Z
— cricket.com.au (@cricketcomau) October 27, 2017
The post ক্রিকেট মাঠে ফিরল ব্রেন ফেডের ঘটনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U0OuZn
via IFTTT
Comments
Post a Comment