আমার টাকা নিয়ে জেট এয়ারওয়েজকে বাঁচানো হোক : বিজয় মালিয়া
নয়াদিল্লি: কি বলবেন একে? চোরের মায়ের বড় গলা? পলাতক লিকার ব্যারন বিজয় মালিয়ার নয়া দাবি প্রকাশ্যে৷ ট্যুইট করে এই দাবি তুলেছেন লিকার ব্যারন৷ মোদী সরকারকে কটাক্ষ করে তাঁর দাবি রুগ্ন জেট এয়ারওয়েজকে বাঁচাতে তাঁর টাকা ব্যবহার করা হোক৷ সেই সঙ্গে ভারতীয় ব্যাংকগুলিকে তিনি আরজি জানিয়েছেন যে তাঁর টাকা দিয়ে জেট এয়ারওয়েজের দৈন্যতা কাটানো হোক৷
তিনি বলেন কর্ণাটক হাইকোর্টের কাছে তাঁর প্রচুর সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে পড়ে রয়েছে, সেই সম্পত্তি কাজে লাগানো হোক৷ সম্পত্তি বিক্রি করে অর্থাভাব মেটানো হোক জেট এয়ারওয়েজের৷ কেন ব্যাংকগুলি সেই পদক্ষেপ নিচ্ছে না বলে প্রশ্ন তুলেছেন তিনি৷
And I repeat once again that I have placed liquid assets before the Hon’ble Karnataka High Court to pay off the PSU Banks and all other creditors. Why do the Banks not take my money. It will help them to save Jet Airways if nothing else.
— Vijay Mallya (@TheVijayMallya) March 26, 2019
পরে অবশ্য আরও একটি ট্যুইট করে তিনি৷ এসবিআই এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জেট এয়ারওয়েজকে বাড়তি ঋণ দেওয়ার সিদ্ধান্তে স্বস্তিপ্রকাশ করেছেন বিজয় মালিয়া৷ ধন্যবাদ জানিয়েছেন ঋণদাতা ব্যাংকগুলির গোষ্ঠীকে।
আরও পড়ুন : উপাচার্যের বাড়িতে ঢুকে স্ত্রীকে ‘ঘেরাও’ আন্দোলনরত ছাত্রদের
দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিল জেট এয়ারওয়েজ৷ সূত্রের খবর অনুযায়ী, এতিহাদের স্টেক ২৪ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হবে৷ কোম্পানিটির সদ্য পদত্যাগী চেয়ারম্যান নরেশ গোয়েলের অংশ কমিয়ে ৫১ থেকে ২৫.৫ শতাংশ করা হবে৷ এতিহাদ জানায় ৭৫০কোটির এমারজেন্সি ফান্ডিং তারা দেবে না৷ বহু কর্মচারী বেতনও পাচ্ছিলেন না বলে জানা যায়৷ সেই সঙ্গে একের পর এক বিমান উড়ান বাতিল করা হচ্ছিল৷
Happy to see that PSU Banks have bailed out Jet Airways saving jobs, connectivity and enterprise. Only wish the same was done for Kingfisher.
— Vijay Mallya (@TheVijayMallya) March 25, 2019
অন্যদিকে ইন্ডিগো, স্পাইস জেটের মতো অন্যান্য সংস্থার সঙ্গে প্রতিযোগিতাও রয়েছে৷ তবে ফের একবার সমস্যা কাটিয়ে সংস্থাটি ঘুরে দাঁড়াতে পারবে বলে আসা করা হচ্ছে৷ ঋণদাতা ব্যাংকগুলির মধ্যে এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে বলে জানা যাচ্ছে৷
বিজয় মালিয়ার আরও আক্ষেপ একই পদ্ধতিতে যদি তাঁর নিজের সংস্থা কিংফিশারকেও বাঁচানো যেত, তবে এই অবস্থা হত না৷ বিজয় মালিয়া এই ইস্যুতে অবশ্য দায়ী করেছেন কেন্দ্রের মোদী সরকারের ভ্রান্ত নীতিকে৷ তাঁর মতে মোদী সরকারের অদূরদর্শিতার জন্যই আজ কিংফিশারের এই ভবিষ্যত৷
আরও পড়ুন : মোদী-শাহকে ‘গুজরাতি ঠগস’ বলায় বহিষ্কৃত বিজেপি নেতা
উল্লেখ্য, গত ১০ই ডিসেম্বর লিকার ব্যারন বিজয় মালিয়াকে ভারতে ফেরানোর পক্ষে রায় দেয় ব্রিটিশ আদালত। ভারতের তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের আবেদনের ভিত্তিতে ব্রিটেনের ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট বিজয় মালিয়াকে ফেরানোর পক্ষে রায় দিয়েছিল।
৬২ বছরের মালিয়া ভারতীয় ব্যাঙ্কগুলি থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করে ইংল্যান্ড চলে গিয়েছিল৷ এরপর এক বছর আগে লন্ডনে গ্রেফতার হন পলাতক ঋণখেলাপি শিল্পপতি৷ এর পর ২০১৭-র বছর ডিসেম্বর থেকে লন্ডনের ম্যাজিস্ট্রেট আদালতে মালিয়ার বিচার শুরু হয়।
The post আমার টাকা নিয়ে জেট এয়ারওয়েজকে বাঁচানো হোক : বিজয় মালিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UbkDNS
via IFTTT
Comments
Post a Comment