সত্যিই কি ১০০ বিধায়ক দল ছাড়ছেন? জবাব দিলেন জ্যোতিপ্রিয়

বারাকপুর:  দল ছাড়তে পারেন সব্যসাচী দত্ত। লোকসভা ভোটের আগেই নাকি দলবদল করতে পারেন তিনি। বিধাননগরের মেয়রের দলবদল নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এই অবস্থায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা অর্জুন সিংয়ের মন্তব্যে আরও জল্পনাকে উস্কে দিয়েছে। ভাটপাড়ার এই বিধায়কের দাবি, ১০০ জন তৃণমূল বিধায়ক নাকি দলবদল করে বিজেপিতে আসার জন্যে তৈরি। নিঃসন্দেহে সব্যসাচীর দিকেই ছিল এমন ইঙ্গিত। এই অবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

অর্জুনের ১০০ বিধায়কের দলবদলের বিষয়ে খাদ্যমন্ত্রীর দাবি, তৃণমূল ছেড়ে দিলে দলের কিছু হবে না। যদিও সব কিছুর উত্তর পাওয়া যাবে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই। তখন কপাল চাপড়ানো ছাড়া আর কিছু করার থাকবে না। শুধু এহেন মন্তব্য করাই নয়। দলবদল নিয়ে অর্জুন সিংকে তীব্র আক্রমণ করেন উত্তর ২৪ পরগণার তৃণমূল সভাপতি।

তাঁর দাবি, ৫০ গ্রাম ওয়েট নেই আবার ৫০০ গ্রামের কথা বলছে৷ অন্যদিকে অর্জুনকে পাগল-অশিক্ষিত বলেও তোপ দাগেন খাদ্যমন্ত্রী। তাঁর মতে, অর্জুন এলাকাতে মস্তানের মত লাইসেন্স বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। একজন ফোর পাশ অশিক্ষিত ছেলে৷ পাগল হয়ে গিয়েছে রাঁচিতে চিকিৎসার প্রয়োজন। বিজেপির নেতারা চিকিৎসার ব্যবস্থা করুন। পাড়ার দাদাদের মতো কথা বলছে ও।

The post সত্যিই কি ১০০ বিধায়ক দল ছাড়ছেন? জবাব দিলেন জ্যোতিপ্রিয় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TXP5vK
via IFTTT

Comments