বিজেপিতে যোগ দিতে পারেন বিখ্যাত গায়িকা স্বপ্না
নয়াদিল্লিঃ লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের হিড়িক বাড়ছে। অভিনেতা, অভিনেত্রী থেকে অবশ্যই বিভিন্ন দল থেকে আসা রাজনেতাদের ভিড় বাড়ছে বিজেপিতে। বিভিন্ন রাজ্য থেকে নেতা-কর্মীরা মোদীর হাত ধরতে চলেছে। এবার সেই তালিকায় সম্ভবত নয়া সংজোজন ডান্সার-গায়িকা স্বপ্না চৌধুরী। গত কয়েকদিন ধরে তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে আলোচনা চলছিল রাজনৈতিকমহলে। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে গায়িকার এই ছবি ঘিরে তৈরি হয় জল্পনা। কিন্তু রবিবার সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন স্বপ্না নিজেই।
এরপরেই আজ দিল্লির দায়িত্বে থাকা বিজেপি নেতা মনোজ তিওয়ারির সঙ্গে একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে স্বপ্না চৌধুরীর। সোশ্যাল মিডিয়াতে একাধিক সেই ছবি ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন হরিয়ানার বিখ্যাত এই গায়িকা? বিভিন্ন সংবাদ জানাচ্ছে, কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনার খারিজ করতে রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ডান্সার তথা বিখ্যাত এই গায়িকা। কিন্তু তাঁর আগে মনোজ তিওয়ারির সঙ্গে দেখা করেন স্বপ্না। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে বৈঠকও হয় বলে জানা যাচ্ছে। মূলত বিজেপিতে যোগ নিয়েই দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রকাশিত সংবাদ জানাচ্ছে, স্বপ্নার কংগ্রেস যোগ ঠেকাতে নাকি মনোজই সমস্ত কলকাটি নেড়েছেন।

যদিও এই বিষয়ে এক সংবাদমাধ্যমে এই গায়িকা জানিয়ছেন, মনোজ দীর্ঘদিনের বন্ধু। শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই নাকি বিজেপির এই নেতার সঙ্গে দেখা তিনি করেছেন বলে দাবি স্বপ্নার।

সোশ্যাল মিডিয়ার দৌলতে স্বপ্না চৌধুরী খুবই জনপ্রিয় নাম৷ তিনি হরিয়ানার নৃত্যশিল্পী, গায়িকা ও মঞ্চশিল্পী৷ সেখানে তাঁর বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে৷ পরিবারকে সাহায্য করার জন্য অনেক ছোট্ট বয়স থেকেই নাচকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। কয়েক বছরেই স্বপ্না চৌধুরী বেশ বিখ্যাত হয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে তাঁর গানের ভিডিওগুলো বেশ জনপ্রিয়ও হয়েছে। ২৮ বছরের স্বপ্না ২০১৭ সালে রিয়ালিটি শো বিগ-বসে আসার পরেই তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় বহুগুণ। এর পরে বলিউডের সিনেমায় আইটেম নাচেও তাঁকে দেখা যায়।
The post বিজেপিতে যোগ দিতে পারেন বিখ্যাত গায়িকা স্বপ্না appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YifDGo
via IFTTT
Comments
Post a Comment