ভোট চুরির বই লিখেছেন মমতা, বিস্ফোরক মুকুল
স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যে কীভাবে ভোট চুরি হয় তা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন৷ মমতা বই লিখেছেন৷ ওই বই পড়লে জানতে পারবেন৷ সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলে বিজেপি নেতা মুকুল রায়৷ একদা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ‘সেকেন্ড-ইন-কমান্ড’মুকুলের বক্তব্য, বাংলার সব খেকে বড় কেলেঙ্কারি ভোট চুরি৷ মমতাই ওই কেলেঙ্কারির মূলে৷
বৃহস্পতিবার দুপুরে মুকুল রায় বলেন, ‘‘তৃণমূলের ছিলাম৷ সেই পাপের প্রায়শ্চিত্ত করছি৷ সারা বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছি৷ ৩৫-বছরে চুরি হচ্ছিল৷ তার বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্টা করার লড়াই করছিলাম৷ এখন দেখলাম তখন ছিল চুরি, এখন ডাকাতি৷ নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে৷’’
ঠিক সেই সময় মুকুলকে প্রশ্ন করা হয়, ‘‘বাংলায় কীভাবে ভোটচুরি হয় বলুন৷’’ জবাব দিতে যেন তৈরিই ছিলেন মুকুল৷ তিনি বলেন, ‘‘আমি দেখেছিতো ভোটচুরি সবরকম৷ তাইতো বললাম পাপের প্রায়শ্চিত্ত করছি৷ তাই সারা বাংলা ঘুরে এই কথাগুলি বলছি৷ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য৷ ’’
এরপর আবার প্রশ্ন করা হয়, চুরি কীভাবে হতো বলুন৷ মুকুলের পালটা জবাব, ‘‘ওটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন সব চাইতে৷ উনি অনেক বই লিখেছেন তো এর উপরে৷ সেই বইগুলি একটু পড়বেন, তাহলে সব চাইতে ভালো জানতে পারবেন৷’’
The post ভোট চুরির বই লিখেছেন মমতা, বিস্ফোরক মুকুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HYn7sC
via IFTTT
Comments
Post a Comment