নয়া ভারত সন্ত্রাসবাদ বন্ধে জঙ্গিদের খতম করবেই: অরুণ জেটলি

নয়াদিল্লি: ‘‘ম্যাচ কখনও ব্যাক ফুটে জেতা যায় না, জিততে গেলে খেলতে হবে ফ্রন্ট ফুটে৷’’ বালাকোট নিয়ে বায়ু সেনার সাফল্য নিয়ে স্যাম পিত্রোদার প্রশ্নের প্রেক্ষিতে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির৷

আরও পড়ুন: পাকিস্তানে’র জাতীয় দিবস পালনে মেতেছে কংগ্রেস: মোদী

এদিন স্যাম পিত্রাদাতে আক্রমণ করতে গিয়ে কংগ্রেসের সন্ত্রীস বিরোধী নীতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির এই বর্ষিয়ান নেতা৷ দলীয় কার্যালয়ে তিনি বলেন, ‘‘হামলাকারীরা হামলা চালালে তার বিরোধীতা হবে, অন্যসময় হাত গুটি বসে থাকা হবে৷ এটা ছিল স্বাধীনতার পর থেকে কংগ্রেসের নীতি৷ কিন্তু নয়া ভারতের নীতি অন্য৷’’

এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন জেটলি৷ তাঁর কথায়, ‘‘নয়া ভারতের সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো৷ আমাদের সুরক্ষার প্রশ্নের কেউ বাধা হয়ে দাঁড়ালে তাদের ধ্বংস করা হবে৷ এক্ষেত্রে কোনও রেয়াত করা হবে না৷’’

সংবাদ সংস্থা এএনআই-কে রাহুল গান্ধী ঘনিষ্ট টেকনোক্র্যাট স্যাম পিত্রোদা বলেন, ‘‘হামলা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারবো না৷ যা পড়েছি তা নিউ ইয়র্ক টাইমস থেকে। প্রশ্ন জাগে,আমরা কি সত্যিই হামলা করেছিলাম? ৩০০ জঙ্গিই কি খতম হয়েছিল? দেশের নাগরিক হিসেবে সত্যিটা জানা আমার অধিকার। কিন্তু এই ধরণের হামলা প্রায় হয়ে থাকে৷ মুম্বইতেও হামলা হয়েছিল৷ হামলার পরপরই আমরা যেন অতি সক্রিয় হয়ে উঠি৷ বিশ্বকে বোঝানোর চেষ্টা করি অনেক কিছু৷ কিন্তু সেটা সঠিক পক্রিয়া নয়৷’’

এখানেই না থেমে ২৬/১১ হামলার প্রসঙ্গ তুলে পিত্রোদা বলেন, ‘‘মুম্বইয়ের তাজ হোটেল ও ওবেরয় হোটেল হামলা হয়েছিল। সে সময় আমরা আমাদের বায়ুসেনার বিমান পাকিস্তানে পাঠাতে পারতাম। আমরা তা করিনি। কোনও দেশের কিছু লোক হামলার সঙ্গে যুক্ত থাকলেই সম্পূর্ণ দেশটিকে কি তার জন্য দায়ী করা যায়?’’

জবাবে অরুণ জেটলি বলেন, ‘‘সমগ্র বিশ্ব পুলওয়ামা হামলার বিরোধীতা করেছে৷ বারতীয় বায়ু সেনার সাফল্যে কুর্নিশ জানিয়েছে৷ কিন্তু দেশের মধ্যে থেকেই বিরোধী আওয়াজ তুলছে বিরোধী দল৷ ঠিক যেন পাকিস্তানের সুরেই কথা বলছেন তারা৷ যা অত্যন্ত দুর্ভাগ্যের৷’’

আরও পড়ুন: দেশে বারবার জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষারোপে নারাজ রাহুল ঘনিষ্ট স্যাম পিত্রোদা

জেটলির আগে রাহুল গান্ধী ঘনিষ্ট স্যাম পিত্রোদার বক্তব্যকে কেন্দ্র করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী৷ ট্যুইটারে তিনি জানান, কংগ্রেস সভাপতির সব চেয়ে বিশ্বাসযোগ্য পরামর্শদাতা পাকিস্তানের জাতীয় দিবস পালনে মেতেছেন দলের তরফে৷ কিন্তু দুর্ভাগ্য, তা হচ্ছে দেশের নিরাপত্তাবাহিনীর প্রাণের বিনিময়ে৷’’
স্যাম পিত্রোদার মন্তব্য সামনে আসতেই অস্বস্তিতে কংগ্রেস৷ বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছে তারা৷ দলের তরফে জানানো হয়েছে পিত্রোদার মন্তব্য ‘ব্যক্তিগত’৷ কংগেরেসের সহ্গে তার কোনও যোগ নেই৷

The post নয়া ভারত সন্ত্রাসবাদ বন্ধে জঙ্গিদের খতম করবেই: অরুণ জেটলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2umlVHe
via IFTTT

Comments