বিজেপিতে যোগ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা
নয়াদিল্লি: শেষমেশ সত্যি হল জল্পনাটা৷ ইঙ্গিত ছিল আগে থেকেই৷ খেলা ছাড়ার পর রাজনীতির আঙিনায় নতুন ইনিংস শুরু করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর৷ শুক্রবারই কেন্দ্রের শাসকদল বিজেপির ঝাণ্ডা হাতে তুলে নিলেন কলকাতা নাইট রাইডার্সের দু’বারের আইপিএলজয়ী প্রাক্তন অধিনায়ক৷
খেলা ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় গম্ভীর নিজের জাতীয়তাবাদী ভাবধারার জন্য অত্যন্ত জনপ্রিয়৷ ক্রিকেটের পাশাপাশি সমাজসেবামূলক কাজে প্রায়শই হাত লাগাতে দেখা যায় তাঁকে৷ তাঁর নিজের একটি স্বেচ্ছ্বাসেবী সংস্থা রয়েছে৷ বিশেষ করে ভারতীয় সেনাবাহীনি নিয়ে গম্ভীর আগাগোড়া অত্যন্ত শ্রদ্ধাশীল৷ বেশ কয়েকজন শহীদ জওয়ানের ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্বও নিয়েছেন গম্ভীর৷
শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে বিজেপিতে আসেন গম্ভীর৷ তারকা ক্রিকেটারকে বিজেপিতে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ৷
The post বিজেপিতে যোগ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CyuvqP
via IFTTT
Comments
Post a Comment