ভারতের নয়া সাফল্য: কী এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল

কলকাতা: মহাকাশে নজির গড়েছে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারতীয় মিসাইল। বুধবার সেই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল ব্যবহার করেছে ৩০০ কিলোমিটার দূর থেকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মিসাইল। এই মিসাইলকে বলা হয় অ্যান্টি স্যাটেলাইট মিসাইল বা A-Sat মিসাইল।

কী এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল:

সামরিক ও প্রতিরক্ষার কারণে এই অস্ত্রেই ধ্বংস করা হতে পারে শত্রুপক্ষের স্যাটেলাইট। মূলত মহাকাশে যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এই অস্ত্র ব্যবহার করা হয়। এখনও পর্যন্ত ভারত সহ চারটি দেশের হাতে এই অস্ত্র রয়েছে। আমেরিকা, রাশিয়া, চিন ও ভারত- এই চার দেশ এখনও পর্যন্ত এই অস্ত্রের সফল পরীক্ষা করেছে।

আরও পড়ুন: জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী

যদিও এখনও পর্যন্ত কোনও দেশ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ব্যবহার করেনি। তবে মূলত শক্তি প্রদর্শন করার জন্যই এই ধরনের পরীক্ষা করে থাকে বিভিন্ন দেশ। যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনে শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করে অভিযান চালানো যাবে এই অস্ত্র থাকলে।

এই মিসাইলের সাহায্যে শত্রুপক্ষকে দুর্বল করে দেওয়া যাবে সহজেই। স্যাটেলাইট পাঠানো হয় দেশের বিভিন্ন কাজে। আর সেই স্যাটেলাইট যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে সেই দেশ অনেকাংশেই দুর্বল হয়ে পড়বে। ফলে এটি শুধু একটি হাতিয়ার নয় এমন একটি শক্তি যা থাকলে শত্রুপক্ষ ভয় পেতে বাধ্য।

আরও পড়ুন: ‘মোদীর নেতৃত্বে ভারত super science power হিসাবেও ক্রমশ এগিয়ে যাচ্ছে’

কোন স্যাটেলাইট ধ্বংস করল ভারত:

ভারত অন্য কোনও দেশের স্যাটেলাইট ধ্বংস করেনি। কোনও দেশের ক্ষতিও করেনি। নিজেদের দেশের একটি স্যাটেলাইটই ধ্বংস করা হয়েছে।

এমন একটি স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে, যার কাজ শেষ হয়ে গেলেও সেটি এখনও মহাকাশে ছিল। সেই অকেজো স্যাটেলাইটকেই পরীক্ষামূলকভাবে ধ্বংস করা হয়েছে।

The post ভারতের নয়া সাফল্য: কী এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ujc4AQ
via IFTTT

Comments