ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পরেই ভারতের দিকে হেভি শেলিং পাকিস্তানের

শ্রীনগর:  পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তির জবাব দিতে শনিবারই এলওসিতে আখনুর সেক্টরের বিপরীতে পাক সেনা গুঁড়িয়ে দেয় ভারত৷ সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, পাকিস্তানি পতাকা উল্টো করে রাখা রয়েছে (যা আসলে এমারজেন্সির বার্তা দিচ্ছে) ধ্বংস হয়ে যাওয়া ওই ঘাঁটিতে৷ এরপরও ক্ষান্ত হয়নি পাকিস্তান। গোটা রাত ধরে লাগাতার ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে হেভি শেলিং চালাল পাকিস্তান সেনা।

শুধু সেনা ছাউনিই নয়, টার্গেট করা হয়েছে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকেও। পাকিস্তান সেনার হেভি শেলিংয়ে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার সকালে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় পাক মর্টার।

জানা গিয়েছে, রবিবার দফায় দফায় বিনা প্ররোচনাতে শেলিং করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এই হামলা চালায় পাকিস্তান সেনা। যদিও পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারতীয় সেনাও। কার্যত ফের খোলা হাতে পাকিস্তান সেনাকে জবাব দিয়েছে ভারতীয় সেনার জওয়ানরা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের সাহায্যে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। দুপক্ষের গোলাগুলিতে নতুন করে উত্তেজনা সীমান্তে।

প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর গত একমাসে বহুবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ যার কড়া জবাব দিয়েছে ভারতও৷ বৃহস্পতিবার সকালে অন্তত ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা যায়। রিপাবলিক ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কাশ্মীরের সুন্দরবণী সেক্টরের সীমান্তের ওপারে পাকিস্তানের আর্মি ব্রিগেডের হেডকোয়ার্টারে ১২টি কফিন নিয়ে যেতে দেখা যায়। পাকিস্তান দুটি MI 17 হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে ওইসব কফিন।

হেলিকপ্টারে করে পাক সেনার দেহ রাওয়ালপিণ্ডিতে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের দুই সেনা অফিসার এবং ১০ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। অন্তত ২২ জন পাক সেনা আহত। বারবার গুলি চালানোর জবাব দিতেই ভারতীয় সেনা বদলা নেয়।

কিন্তু এরপরেও সীমান্ত উত্তেজনা কমানোর জন্যে পাকিস্তান কোনও ব্যবস্থা নেয়নি। বরং লাগাতার সেনা ছাউনি- সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে টার্গেট করছে পাকিস্তান।

The post ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পরেই ভারতের দিকে হেভি শেলিং পাকিস্তানের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TUJiH7
via IFTTT

Comments