লক্ষ্মী-কালীর আশীর্বাদ নিয়েই টোটোয় প্রচারঝড়ে সুব্রত
তিমিরকান্তি পতি, বাঁকুড়া: লোকসভা নির্বাচন দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকাও প্রকাশ করছে রাজ্যের শাসকদল থেকে বিরোধীপক্ষ৷ সেই সঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে প্রচার পর্ব৷ রবিবাসরীয় প্রচারে পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্তকে সঙ্গে নিয়ে বাঁকুড়া শহরে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।
এদিন তিনি শহরের নতুনচটি লক্ষী মন্দিরে পুজো দেন। একই সঙ্গে ঐ মন্দিরে নিজের আরতি করেন তিনি। পরে নতুনচটির শ্মশান কালী মন্দিরেও পুজো দেন তিনি। একই সঙ্গে দলের তরফে এক মিছিলেও অংশ নেন সুব্রত মুখোপাধ্যায়।

মন্দিরে মন্দিরে ঘুরে পুজো দেওয়ার পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায় টোটোয় চেপে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের সুব্রত মুখোপাধ্যায় বলেন, প্রচারে দারুণ সাড়া পাচ্ছি। এখানের মানুষের মধ্যে যে উৎসাহ পাচ্ছি জয় শুধু সময়ের অপেক্ষা, বলে তিনি জানান।
বাঁকুড়ায় এই গরম প্রচারে কোনওভাবে বাধার সৃষ্টি করবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেভাবে কোন অসুবিধে হবেনা। কিছু সময় পায়ে হেঁটে, আবার কখনও টোটো বা জিপে চড়ে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার চালানো হবে বলে তিনি জানান।
এবারে প্রচারে তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ১৮ টি ব্লকেই ঘুরবেন। প্রতিটি ব্লকে দু’টি করে সভা করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্লকগুলির সর্বাধিক মানুষের কাছে তিনি পৌঁছাতে চান বলে জানান সুব্রত মুখোপাধ্যায়৷
The post লক্ষ্মী-কালীর আশীর্বাদ নিয়েই টোটোয় প্রচারঝড়ে সুব্রত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OmrJK1
via IFTTT
Comments
Post a Comment