গান নিয়ে কমিশনের শোকজ নোটিশের জবাব দিলেন বাবুল
স্টাফ রিপোর্টার, কলকাতা: নির্বাচন কমিশনকে শোকজের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর গাওয়া একটি গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই গান গাওয়ার জন্যই শোকজ করা হয় বাবুলকে। শুক্রবার তিনি তার জবাব দিয়েছেন।
এদিন তিনি বলেন, যে গান এখনও পর্যন্ত অফিসিয়ালি রিলিজ করে নি, তা কখনোই নির্বাচনী বিধির মধ্যে পড়ে না। এই মর্মে নির্বাচন কমিশনকে শোকজের জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয়।
বঙ্গ বিজেপির জন্য থিম সং তৈরি করেছেন বিজেপি নেতা তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। গত রবিবার মুম্বইয়ের একটি স্টুডিওতে রেকর্ড করিয়েছেন সেই গান। যে গানের মূল কথা হল ‘ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল।’ তৃণমূল কংগ্রেস বিরোধী প্রায় সকল শ্লোগান ব্যবহার করা হয়েছে ওই গানে। কটাক্ষ করা হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অনুগামীদের।
বাবুল সুপ্রিয়র গানের ভিডিও চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। সংবাদমাধ্যমে নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেওয়ার জন্য কমিশনের লিখিত অনুমতি লাগে। ওই শংসাপত্র ছাড়া কোনও বিজ্ঞাপন চালানো যায় না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া বাবুল সুপ্রিয়ের গানটি আসলে একটি বিজ্ঞাপন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে ওই গান প্রচারের ক্ষেত্রে কোনও অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গান বাঁধায় বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আসানসোল দক্ষিণ থানায় এফআইআর দায়ের করে পশ্চিম বর্ধমান স্টুডেন্টস লাইব্রেরি কোঅর্ডিনেশন কমিটি। ওই কমিটির সভানেত্রী ধৃতি ব্যানার্জ্জী বলেছিলেন “বাবুলের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে৷ প্রচারের যে গান উনি গাইছেন, সেটি রুচিহীন৷ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছে এই গান৷ সাংসদ হিসেবে ওনার আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল৷ ব্যঙ্গ করে উনি গান গাইতেই পারেন, কিন্তু কাউকে আপমান করার অধিকার ওনার নেই৷ আমরা একটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি৷”
The post গান নিয়ে কমিশনের শোকজ নোটিশের জবাব দিলেন বাবুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TU3UPV
via IFTTT
Comments
Post a Comment