স্বস্তি দূরাশা, কালবৈশাখীতেও বাড়বে অস্বস্তি

স্টাফ রিপোর্টার, কলকাতা: কালবৈশাখীতেও কোনও লাভ হল না। হাওয়া অফিস জানাচ্ছে স্বাভাবিক নিয়মে পারদ চড়ছে শহরের। সঙ্গে থাকছে আর্দ্রতাও। কলকাতাসহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শনিবার বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন সকালে কলকাতার সর্বোচ্চ আর্দ্রতার পরিমান ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতাংশ। অর্থাৎ ৬৮ কিলোমিটার গতির ঝড়েও শনিবার আর্দ্রতার পরিমাণ শুক্রবারের মতোই রয়েছে। আর্দ্রতা জেরে অস্বস্তি হবে বেলার দিকে। পরে এই আর্দ্রতর জেরো কোনওরকম ঝড় বৃষ্টি স্বস্তি দেবে কি না তা এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।

তবে শুক্রবার বিকালের ঝড় বৃষ্টির জেরে শনিবার সকালের দিকে তাপমাত্রার পরিমান কম বেশি স্বস্তিজনক ছিল। স্বাভাবিকের নিচে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে বেলা বাড়লে তা অস্বস্তিকর হতে পারে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।

পূর্বাভাস অনুসারে , ফের ঝড় বৃষ্টি না হলে চলতি সপ্তাহে শেষের দিকে তাপমাত্রা স্বাভাবিক নিয়মে বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টাতেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস , সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস।
মৌসম ভবন জানাচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা পশ্চিমবঙ্গের উপর কতটা প্রভাব ফেলবে না কি প্রভাব ফেলবে না সেই দিকেই নজর রয়েছে আবহবিদদের।

The post স্বস্তি দূরাশা, কালবৈশাখীতেও বাড়বে অস্বস্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2On8pfA
via IFTTT

Comments