পাকিস্তানে’র জাতীয় দিবস পালনে মেতেছে কংগ্রেস: মোদী

নয়াদিল্লি: বালাকোট এয়ার স্ট্রাইকে জঙ্গিদের মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক বাড়িয়েছেন স্যাম পিত্রোদা৷ অস্বস্তিতে কংগ্রেস৷ পিত্রোদার মন্তব্য ‘ব্যক্তিগত’ বলে দায় এড়াতে মরিয়া রাহুল গান্ধীর দল৷ কিন্তু ভোটের আগে এই সুযোগ ছাড়তে নারাজ বিজেপি৷ দেশ বিরোধী মন্তব্যের জন্য তাঁকে কঠীন ভাষায় বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী৷ পিত্রোদা ও কংগ্রেসকে ‘পাকিস্তানের বন্ধু’ বললেন নরেন্দ্র মোদী৷

সংবাদ সংস্থা এএনআই-কে রাহুল গান্ধী ঘনিষ্ট টেকনোক্র্যাট স্যাম পিত্রোদা বলেন, ‘‘হামলা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারবো না৷ যা পড়েছি তা নিউ ইয়র্ক টাইমস থেকে। প্রশ্ন জাগে,আমরা কি সত্যিই হামলা করেছিলাম? ৩০০ জঙ্গিই কি খতম হয়েছিল? দেশের নাগরিক হিসেবে সত্যিটা জানা আমার অধিকার। কিন্তু এই ধরণের হামলা প্রায় হয়ে থাকে৷ মুম্বইতেও হামলা হয়েছিল৷ হামলার পরপরই আমরা যেন অতি সক্রিয় হয়ে উঠি৷ বিশ্বকে বোঝানোর চেষ্টা করি অনেক কিছু৷ কিন্তু সেটা সঠিক পক্রিয়া নয়৷’’

এরপরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী৷ ট্যুইটারে তিনি লেখেন, কংগ্রেস সভাপতির সব চেয়ে বিশ্বাসযোগ্য পরামর্শদাতা পাকিস্তানের জাতীয় দিবস পালনে মেতেছেন দলের তরফে৷ কিন্তু দুর্ভাগ্য, তা হচ্ছে দেশের নিরাপত্তাবাহিনীর প্রাণের বিনিময়ে৷’’

পিত্রোদার মন্তব্যের প্রেক্ষিতে কংগেরেসকে জবাব দিতে গিয়ে পরিবারতন্ত্রের কথাও টেনে আনেন প্রধানমন্ত্রী৷ তিনি লেখেন, ‘‘রাজবংশের অনুগত উপদেষ্টা তাঁর মন্তব্যেই স্পষ্ট করেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে দেশের প্রাচীন দলটি উদ্যোগী হয়নি৷’’ তাঁর দাবি, এটা নতুন ভারত৷ এই দেশ সন্ত্রাসী হামলা বন্ধ করতে জঙ্গিদের ভাষাতেই জবাব দেবে৷ তিনি আরও জানান, বিরোধীরা নিরাপত্তা বাহিনীর সাফল্য নিয়ে প্রশ্ন তুলে তাদের অপমান করেছে৷ ১৩০ কোটি ভারতীয় বিরোধীদলের এই পদক্ষেপকে ভুলে যাবেন না ও ক্ষমাও করবেন না৷

ভোট যুদ্ধের বাজারে লোপ্পা বল দিয়েছেন কংগ্রেসের ইস্তেহার কমিটির অন্যতম সদস্য৷ সেই বল দেশপ্রেমের পালে হওয়া তুলে আপাতত ওভার বাউন্ডারিতে পাঠিয়ে ফায়দা লাভের চেশ্টায় গেরুয়া বহিনী৷

The post পাকিস্তানে’র জাতীয় দিবস পালনে মেতেছে কংগ্রেস: মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Wfp7jO
via IFTTT

Comments