‘এশিয়ার সবচেয়ে বড় তেল-গ্যাসের মজুদ পাকিস্তানে পাওয়া যেতে পারে’

ইসলামাবাদঃ এশিয়ার সবচেয়ে বড় তেল এবং গ্যাসের মজুদ করাচির উপকূলে শিগগিরই পাওয়া যেতে পারে। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী তিন সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক খবর পাকিস্তানবাসীরা শুনতে পারে বলেও জানান তিনি। সম্প্রতি সে দেশের সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুধু জানানোই নয়, এই জন্যে ভগবানের কাছে প্রার্থনাও জানিয়েছেন তিনি।

পড়ুন আরও- পাকিস্তানের গভীরে লুকানো বিশাল তেল-গ্যাসের ভান্ডার, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

পাক প্রধানমন্ত্রী বলেন, তেল-গ্যাস পাওয়া গেলে পাকিস্তানিদের ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটবে। শুধু তাই নয়, পাকিস্তানের অর্থনীতি এক ধাক্কায় অনেকটাই ঘুরে দাঁড়াবে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেকরা-১ নামের এলাকায় সাগরের ২৩০ কিলোমিটার গভীরে খনন প্রক্রিয়া চালানো হচ্ছে।

অতি-গভীর কুপ খননের মধ্য নিয়ে তেল-গ্যাসের মজুদ খুঁজে পাওয়ার বিষয়ে এখনও কোম্পানিগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছুই বলা হয় নি। প্রায় এক দশক অনুপস্থিত থাকার পর গত বছর পাকিস্তানে ফিরেছে এক্সন-মোবিল। গত বছর চালানো সমীক্ষায় ধারণা করা হয়েছে যে পাকিস্তানের জলসীমার মধ্যে তেলের বিশাল মজুদ রয়েছে।

The post ‘এশিয়ার সবচেয়ে বড় তেল-গ্যাসের মজুদ পাকিস্তানে পাওয়া যেতে পারে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TZxVOb
via IFTTT

Comments