পাকিস্তানের গুলিতে সীমান্তে শহিদ জওয়ান

শ্রীনগর: গত কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত। বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক সেনা। রবিবার সকালে শহিদ হলেন এক জওয়ান।

এই বারবার গুলি চালানোর জবাবেই ভারতীয় সেনা একাধিক পাক সেনাকে নিকেশ করেছে বলেও সূত্রের খবর। গত বৃহস্পতিবার সকালে অন্তত ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Republic World-এ প্রকাশিত খবর অনুযায়ী, কাশ্মীরের সুন্দরবণী সেক্টরের সীমান্তের ওপারে পাকিস্তানের আর্মি ব্রিগেডের হেডকোয়ার্টারে ১২টি কফিন নিয়ে যেতে দেখা গিয়েছে। পাকিস্তান দুটি MI 17 হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে ওইসব কফিন। হেলিকপ্টারে করে পাক সেনার দেহ রাওয়ালপিণ্ডিতে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের দুই সেনা অফিসার এবং ১০ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। অন্তত ২২ জন পাক সেনা আহত।

চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের গুলিতে এক জওয়ান শহিদ হয়, তিন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়। পরিস্থিতি আরও খারাপ হতে গত বুধবার থেকে সীমান্তের দিকে তাক করে রাখা হয় অত্যাধুনিক স্নাইপার রাইফেল।

The post পাকিস্তানের গুলিতে সীমান্তে শহিদ জওয়ান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JAKLxs
via IFTTT

Comments