হোলি নয়, লা টোমাটিনা উৎসবে মেতে আমেদাবাদবাসী
গান্ধীনগর: আজ দোল উৎসব৷ রঙ আর আনন্দের জোয়ারে গা ভাসানোর দিন৷ গোটা দেশ এখন রঙ খেলার মুডে৷ রঙীন আবীর উড়ছে আকাশে৷ সবাই যখন রঙের উৎসবে মেতে তখন আমেদাবাদবাসী একটু ‘হটকে’স্টাইলে আজকের দিনটি পালন করছে৷

কাতারে কাতারে লোকজন বেরিয়েছে রাস্তায়৷ হাতে পিচকারির বদলে টোমাটো৷ একে অপরকে সেই টোমাটো ছুঁড়ে মারছে সবাই৷ টোমাটোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে বাচ্চা থেকে বড়৷ চারিদিকে টোমাটোর ছড়াছড়ি৷ স্পেনের বিখ্যাত লা টোমাটিনা উৎসবকে প্রতিবার হোলির সঙ্গে একাকার করে দেন আমেদাবাদবাসী৷ এবারও তার ব্যতিক্রম হল না৷

লা টোমাটিনা স্পেনের জনপ্রিয় উৎসব৷ প্রতি বছর অগষ্টের শেষ বুধবার এই উৎসব পালন করা হয়৷ হাজার হাজার মানুষ জমায়েত করে ভ্যালেসিয়ান শহরে৷ শুধু মাত্র এই উৎসবে যোগ দিতে বিদেশ থেকে বহু পযর্টক স্পেন বেড়াতে আসেন৷ লা টোমাটিনাকে বলা হয় বিশ্বের সবথেকে বড় ফুড ফাইট৷ এই দিনে সবাই একে অপরকে টোমাটো ছুঁড়ে মারে৷ ট্রাক ট্রাক ভরতি টোমাটো আনা হয় এদিন৷
Gujarat: Holi being celebrated using tomatoes, in Ahmedabad #Holi2019 pic.twitter.com/eJDkz4MOuf
— ANI (@ANI) March 21, 2019
জোয়া আখতারের জিন্দেগী না মিলেগি দোবারা ছবির মাধ্যমে লা টোমাটিনা উৎসবটি ভারতে এই উৎসবকে আরও পপুলার করে তোলে৷
The post হোলি নয়, লা টোমাটিনা উৎসবে মেতে আমেদাবাদবাসী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HKHc5w
via IFTTT
Comments
Post a Comment