রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে শীর্ষ আদালতে মাহি
নয়াদিল্লি: আইপিএলের ভরা মরশুমে সুপ্রিম কোর্টে মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, অবাক শোনালেও তেমনটাই সত্যি। রিয়েল এস্টেট সংস্থা আম্রপালি গ্রুপের বিরুদ্ধে ৪০ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা আইপিএলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির দলনায়ক ধোনি।
প্রসঙ্গত ২০০৯ সালে দেশে ব্যবসার একেবারে গোড়ার দিকে ধোনিকে মুখ হিসেবে ব্যবহার করা শুরু করে এই রিয়েল এস্টেট গ্রুপ। এরপর প্রায় বছর ছয়েক ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে বিভিন্ন বিজ্ঞাপনে মাহিকে তাদের প্রচারের মুখ হিসেবে ব্যবহার করে এই সংস্থা। কিন্তু পরিবর্ত হিসেবে ওই সংস্থার কাছে এখনও ৪০ কোটি টাকা বকেয়া রয়ে গিয়েছে দেশের প্রাক্তন অধিনায়কের।
আরও পড়ুন: মানকাড বিতর্ক, সোশ্যাল সাইটে হেনস্থার শিকার অশ্বিন জায়া

সেই বকেয়া অর্থ নিয়ে আম্রপালি গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ‘মিস্টার কুল’। শুধুমাত্র ধোনি নন, বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য আম্রপালি গ্রুপের সঙ্গে জড়িয়ে ছিলেন ধোনি জায়া সাক্ষীও। পরে জানা যায় দেশের মাটিতে রিয়েল এস্টেট ব্যবসায় জাঁকিয়ে বসার পর প্রায় কয়েকহাজার গ্রাহকের সঙ্গে প্রতারণা করে সংস্থাটি।
আরও পড়ুন: উত্তাপ ছড়িয়ে বাইশ গজেও রব উঠল ‘চৌকিদার চোর হ্যায়’
বাড়ি কিনতে এসে সংস্থার প্রতারণার ফাঁদে পা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় সরব হন ওই সংস্থার গ্রাহকরা। পরিপ্রেক্ষিতে আম্রপালি গ্রুপের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসেন এমএসডি। কিন্তু বকেয়া অর্থ বকেয়াই রয়ে যায়। অবশেষে সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ধোনির এই সিদ্ধান্ত। সূত্রের খবর সংস্থার সঙ্গে তাঁর চুক্তির সমস্ত নথি প্রমাণস্বরূপ শীর্ষ আদালতে জমা করেছেন ধোনি।
The post রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে শীর্ষ আদালতে মাহি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HFFIdD
via IFTTT
Comments
Post a Comment