সেই বাম পুর চেয়ারম্যান আইনুল হচ্ছেন তৃণমূল-বামের ভোট কাঁটা

স্টাফ রিপোর্টার, বর্ধমান: আসন্ন লোকসভা ভোটে এখনও লড়াই থমকে রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের৷ ইতিমধ্যেই এই কেন্দ্রে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে ফের লড়াইয়ের ময়দানে ফের মমতাজ সংঘমিতা। সিপিএমের হয়ে লড়াইয়ে রয়েছেন আভাষ রায়চৌধুরী। কিন্তু ময়দানে দেখা মিলছে না বিজেপি বা কংগ্রেসকে। কারণ এখনও এই দুটি দল প্রার্থী ঘোষণা করতে পারেনি।

বিজেপির ক্ষেত্রে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে উঠে আসছে সদস্য পদ্মফুল হাতে নেওয়া আইনুল হকের নাম৷ তিনি বর্ধমানের একদা সিপিএম নেতা ও পুরসভার প্রাক্তন পুরপতি৷ তাঁকে প্রার্থী করা হলে লড়াইটা জমবে৷ কারণ, আইনুল হকের সঙ্গে সংখ্যালঘু ভোটের একটা ফ্যাক্টর কাজ করছে৷আবার প্রার্থী হতে পারেন বিখ্যাত টলিউড বা বলিউড ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল৷ পাশাপাশি আরএসএসের রাজ্য সহ সভাপতি বাঁকুড়া জেলার বাসিন্দা সুভাষ সরকারের নামও শোনা যাচ্ছে৷

কংগ্রেসের ক্ষেত্রে জেলা কংগ্রেসের জেলা সভাপতি আভাষ ভট্টাচার্য ও সহ সভাপতি কাশীনাথ গাঙ্গুলীর নাম শোনা যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় কার্যত বিজেপি এবং কংগ্রেস দুই শিবিরই হতাশ।

ইতিমধ্যেই জেলা কংগ্রেস থেকে বহিরাগত প্রার্থী দেওয়া চলবে না বলে আওয়াজ তোলা হয়েছে। সংগত যুক্তি দিয়েই তাঁরা প্রদেশ এবং কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানোর চেষ্টা চালাচ্ছেন৷ এর আগেও বহিরাগতদের প্রার্থী করে মুখ পুড়েছে কংগ্রেসের। কেউই জিততে পারেননি। এমনকি বহিরাগতদের পরিচয় দিতেই সময় বয়ে যায়। তাই এবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে জোরালোভাবে স্থানীয়দের মধ্যে থেকেই প্রার্থী করার দাবি তোলা হয়েছে।

সিপিএমের সঙ্গে নির্বাচনী গাঁটছড়া ভেস্তে যেতেই কার্যত জেলা কংগ্রেস ভবন এখন কর্মীদের ভিড় উপচে পড়ছে। সকাল থেকেই তাঁরা কে প্রার্থী হচ্ছেন তা জানতে ভিড় জমাচ্ছেন। প্রত্যেকেই চাইছেন দ্রুত দল প্রার্থী ঘোষণা করুক। প্রার্থী পদের দাবিদার কাশীনাথ গাঙ্গুলী জানিয়েছেন, তিনি দাবিদার ঠিকই। কিন্তু জেলা কংগ্রেসের একেবারে নিচু তলার কর্মীরাই দফায় দফায় দলীয় কর্মী বৈঠকে জেলার কংগ্রেস নেতাদের মধ্যে থেকেই প্রার্থী করার দাবি তুলেছেন। সেক্ষেত্রে তাঁর নামও তালিকায় রয়েছে।

দল বললেই ঝাঁপিয়ে পড়বেন। অপরদিকে, প্রায় একই ছবি বর্ধমান জেলা বিজেপির সদর দফতরেও। সেখানেও সকাল থেকে বিজেপি কর্মীরা প্রচারের জন্য উন্মুখ হয়ে বসে থাকলেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় গুটি গুটি পায়ে যে যার বাড়ির পথ ধরছেন৷

The post সেই বাম পুর চেয়ারম্যান আইনুল হচ্ছেন তৃণমূল-বামের ভোট কাঁটা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JB9Vw9
via IFTTT

Comments